শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার ছোট গজনী ও কোচপাড়া এলাকা থেকে এসব মদ ও ভারতীয় চোরাই গরু উদ্ধার করেন তাওয়াকুচা বিওপির সদস্যরা।তথ্যটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে বিজিবির দুটি টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।অভিযানকালে ছোট গজনী এলাকা থেকে ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং কোচপাড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মদ ও গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৫ হাজার ৫শ টাকা।এব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ প্রতিরোধে সচেষ্ট রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
পাবনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।বুধবার Read more

মধ্যরাত থেকে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, প্রস্তুত গলাচিপার প্রশাসন
মধ্যরাত থেকে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, প্রস্তুত গলাচিপার প্রশাসন

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে পটুয়াখালী জেলার উপকূল তীরবর্তী গলাচিপা উপজেলার নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, Read more

গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড
গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড

আঠারোবাড়ি এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন মিয়াকে ঢাকা রেলওয়ে Read more

আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস
আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়েছে। এসময় দেশের যুক্তরাষ্ট্রের Read more

ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড
ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড

ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম Read more

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

ভোলার দৌলতখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসলাম বর্দ্দার (৭০)  নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন