ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে গত চার বছর ধরে সম্পর্কে ছিলেন মাহি। প্রায় দুই বছর আগে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে এবং তখন তিনি মিডিয়াতেও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন। এবার দুজনের সম্পর্ক ভাঙা নিয়ে মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সামিরা খান মাহি বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রোল্ড হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।’মাহি যাদের কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখও প্রকাশ করে আরও লিখেছেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’এরপর তিনি আরও লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়।’সবশেষ ব্যক্তি জীবনের অভিজ্ঞতা নিয়ে মাহি লিখেন, ‘জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল

‎চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মো.আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনারে পৃথকভাবে আবেদন করেছে দুই ব্যাংকসহ একই আসনের জামায়াতের Read more

জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি

কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুন্দিয়া আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অব. আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ Read more

লোহাগাড়ায় ছাত্রী উত্যক্ত করার দায়ে ২ যুবকের জেল-জরিমানা
লোহাগাড়ায় ছাত্রী উত্যক্ত করার দায়ে ২ যুবকের জেল-জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলগামী ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা Read more

শহীদ হাদির জানাজা পড়তে বাস দিচ্ছে জবি প্রশাসন
শহীদ হাদির জানাজা পড়তে বাস দিচ্ছে জবি প্রশাসন

শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জবি Read more

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন