গাজীপুরের কাশিমপুরে তিন যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলার অভিযোগে সাব্বির হোসেন নামের একজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।রবিবার (২৫ মে) রাতে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঢাকার মিরপুরের রুপনগর থানা এলাকায় আসামি সাব্বির হোসেনের খালার ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তবে এই ঘটনায় সাব্বির হোসেনকে আটক করা হলেও রাকিব ও আদনান আহাম্মেদ সায়েমকে আটক করতে পারেনি পুলিশ।জানা যায়, গত বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মহানগরীর কাশিমপুরের কুদ্দুস মার্কেট এলাকা থেকে তিন কিশোরী বাসা থেকে মনপুরা পার্কের উদ্দেশ্যে ঘুরতে বের হলে লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্বে থেকে উৎপাতে থাকা তিন যুবক ওই কিশোরীদের অপহরণ করে বারেক নগর এলাকার আসামি রাকিব হোসেনের বসতবাড়ির মাটির ঘরের ভিতর বিকেল থেকে সারারাত আটকে রেখে ঐ কিশোরীদের ধর্ষণের চেষ্টা করে।এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের এলাকাবাসী এগিয়ে এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে এক ভুক্তভোগীর বাবা কাশিমপুর থানায় বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলার অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে সাব্বির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। এবং বাকিদেরও আটকের চেষ্টা চলছে। তাকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক
এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক

চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন। এতে সংস্থার Read more

ভারতে আটক ৪ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর
ভারতে আটক ৪ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে চার বাংলাদেশী নাগরিককে ভারতীয় পুলিশ কর্তৃক আটকের পর দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল Read more

পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পহেলা বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই সার্বজনীন এই উৎশবে আমরা সবাই অংশ Read more

লোহাগাড়ায় কিশোরীর আত্মহত্যা
লোহাগাড়ায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ Read more

এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ
এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি Read more

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গার সদর উপজেলার কবিখালী গ্রামে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন