পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতশাসিত কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।বুধবার (২৩ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারত ভ্রমণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এতে ভারতের যেকোনো জায়গা ভ্রমণে ন্যূনতম দ্বিতীয় মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশটির চারটি অঞ্চল ভ্রমণে সর্বোচ্চ চতুর্থ মাত্রার, অর্থাৎ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।পহেলগামে মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মীর উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা।যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় বলা হয়, ভারতের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলা এবং সহিংস বেসামরিক অস্থিরতা ঘটতে পারে। এই অঞ্চলটি ভ্রমণ করবেন না (তবে লাদাখ ও এর রাজধানী লেহ সফরের অনুমতি রয়েছে)।ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকি থাকায় ওই অঞ্চল এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।বার্তায় আরও বলা হয়, মাওবাদী চরমপন্থি গোষ্ঠী অথবা নকশালপন্থিরা ভারতের একটি বিশাল অঞ্চলে সক্রিয়। এরা স্থানীয় পুলিশ, আধাসামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে অনেক সন্ত্রাসী হামলা চালিয়েছে।এদের হুমকির তীব্রতার কারণে মার্কিন কর্মকর্তাদের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং উড়িষ্যা রাজ্যের বেশিরভাগ অঞ্চলে ভ্রমণের আগে অনুমতি নিতে হবে। তবে তারা যদি কেবল এই রাজ্যগুলোর রাজধানী শহরে ভ্রমণ করেন তবে অনুমতির প্রয়োজন নেই। মার্কিন কর্মকর্তাদের জন্য মহারাষ্ট্রের পূর্বাঞ্চল এবং মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে ভ্রমণেও অনুমোদনের প্রয়োজন হবে।সহিংসতা এবং অপরাধের হুমকির কারণে মণিপুর ভ্রমণেও সর্বোচ্চ চতুর্থ মাত্রার সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র।এছাড়া, জাতিগত বিদ্রোহীদের মধ্যে সহিংসতার কারণে উত্তরপূর্ব ভারতের কিছু এলাকায় ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বলা হয়েছে, ভারতে ভ্রমণকারী মার্কিন সরকারি কর্মকর্তাদের সিকিম এবং অরুণাচল প্রদেশ রাজ্যে ভ্রমণের আগে এবং আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরার রাজধানী শহরগুলোর বাইরের যেকোনো এলাকা পরিদর্শনের সময় পূর্বানুমতি নিতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জাতীয় দল থেকে বাদ পড়লেন সাফজয়ী ৫ ফুটবলার
এবার জাতীয় দল থেকে বাদ পড়লেন সাফজয়ী ৫ ফুটবলার

আগামী মাসে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। এই সফরের আগে চলতি মাসের শেষে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট Read more

পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু
পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত Read more

ঘর পরিষ্কার করতে বলায় অভিমান করে মোবাইলের টাওয়ারে কিশোরী!
ঘর পরিষ্কার করতে বলায় অভিমান করে মোবাইলের টাওয়ারে কিশোরী!

দীপাবলির প্রস্তুতির সময় এক কিশোরীকে ঘর পরিষ্কার করতে বলেন তার মা। এতেই বাজে বিপত্তি। অভিমান করে বাড়ির মোবাইল টাওয়ারে উঠে Read more

ইবি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের শোক
ইবি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্য’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ বিশ্ববিদ্যালয় Read more

নেত্রকোনায় শিয়ালের কামড়ে নারী শিশুসহ আহত ১৭
নেত্রকোনায় শিয়ালের কামড়ে নারী শিশুসহ আহত ১৭

নেত্রকোনার মদনে শিয়ালের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত হয়েছে। আহত ১৭ জনের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে Read more

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন

দীর্ঘদিনের সঙ্গী টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও টেস্ট এবং ওয়ানডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন