ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।আজ মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।   বার্তায় বলা হয়, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগামী দুদিন কোথাও কোথাও শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার (২০ Read more

চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য
চলমান আন্দোলন নিয়ে যা বললেন বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টানা এক মাস যাবৎ কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলন করছেন পশুপালন ও Read more

জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি
জুতা নিক্ষেপের পর ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন মোদি

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

এখনও শঙ্কামুক্ত নন শ্রেয়াস
এখনও শঙ্কামুক্ত নন শ্রেয়াস

ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে নেওয়া হয়েছে। জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল Read more

হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন
হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দ্রুত বিচার Read more

নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান
নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র এবং নব নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন