ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপত্যকাটির উধমপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।একদিন আগেই কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাচ্ছিলেন, কারণ গোয়েন্দা তথ্যে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি ছিল বলে জানানো হয়েছিল। অভিযানের সময় দুদু-বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ লড়াই শুরু হয়।ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) তারা জানায়, ‌‘বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মির পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালানো হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতেই আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষপর্যন্ত নিহত হন।’ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।এনডিটিভি বলছে, এই ঘটনা এমন সময় ঘটল যখন মাত্র একদিন আগে কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক ছিলেন।তবে এই হামলায় নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার, একজন বিমান বাহিনীর কর্মী এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের
‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের

সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ চলমান রাখার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা। পরবর্তী ঘোষণা না দেওয়া Read more

বোতলে পানি ভেবে কীটনাশক পান! প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের
বোতলে পানি ভেবে কীটনাশক পান! প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

আমন ক্ষেতের আইলের পাশে বোতলে কিছুটা কীটনাশক রেখে বাকিটা ধানক্ষেতে স্প্রে করছিলেন এক কৃষক। এ সময় ওই কৃষকের অজান্তে মানসিক Read more

পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার
পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেফতার Read more

কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত এমপির সমর্থকরা সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত এমপির সমর্থকরা সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও Read more

কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য Read more

আবাসন-হল ও ক্যাম্পাস নির্মাণ দাবিতে জবিতে শিক্ষার্থীর একক অবস্থান
আবাসন-হল ও ক্যাম্পাস নির্মাণ দাবিতে জবিতে শিক্ষার্থীর একক অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শের আলী তিন দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন