পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৭ মে) রাত নয়টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। অনুপম দেবীডুবা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের অনন্ত রায়ের ছেলে।পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক ১৮ অক্টোবর ৪২ জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করেন। ঐ হামলার ঘটনায়  অনুপমের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় অনুপমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য যে, গ্রেফতার অনুপম আওয়ামী শাসনামলে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। ৫ আগষ্ট পরবর্তী তিনি অবৈধ পথে ভারতে গিয়ে আত্মগোপন করেন। ভারতে যাতায়াতের বিষয়টি স্থানীয়রা নিশ্চিত করেছে। সচেতন মহলের ধারনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সম্প্রতি সে পূনরায় বাংলাদেশে প্রবেশ করেছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি
ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি

রাজনৈতিক দল হিসেবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক পাওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি Read more

হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?
হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকে কেন্দ্র করে এবং দুর্নীতির অভিযোগে তরুণদের বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। হিংসাত্মক Read more

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া Read more

বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ Read more

ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৪ সেপ্টেম্বর )
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৪ সেপ্টেম্বর )

এশিয়া কাপে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে Read more

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক রিমন পুলিশের সদস্য
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক রিমন পুলিশের সদস্য

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক মহিবুর রহমান ওরফে রিমন রেলওয়ে পুলিশের একজন সদস্য। তিনি চাঁদপুর রেলওয়ে থানায় কনস্টেবল পদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন