গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদে এ মারপিটের ঘটনা ঘটে।জানা গেছে, গত ৬ জুন (শুক্রবার) রাতে উপজেলার শুয়াগ্রামের এক গৃহিণীর ফাঁকা বাড়ির ঘরের বেড়া কেটে একই গ্রামের খগেন্দ্রনাথ মধুর ছেলে রিপন মধু ও সুরাত আলী বিশ্বাসের ছেলে রাজিবুল বিশ্বাস মুখোশ পরে ঘরে প্রবেশ করে। ওই গৃহিণী স্বামী রাতে বাড়িতে না থাকার সুযোগে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস গৃহিণীকে ধর্ষণের উদ্দেশ্যে হাত-পা বেঁধে ফেলে। হাত-পা বাঁধার সময় ওই গৃহিণীর সঙ্গে হাতাহাতিতে রিপন মধুর মুখোশ খুলে যায়। ওই গৃহিণী রিপন মধু ও রাজিবুল বিশ্বাসকে চিনে ফেললে তারা ঘর থেকে পালিয়ে যায়।এ ঘটনা এলাকায় জানাজানি হলে রবিবার সন্ধ্যায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস লোকজন নিয়ে ওই গৃহিণী ও তার লোকজনকে মারপিট করে।মারপিটে আবু বক্কার শেখ (২৮), ওসমান শেখ (২৫), আলী শেখ (২২), হাসিব শেখ (২১) ও লাকি খানম (২৩) গুরুতর আহত হয়।ওই গৃহিণী বলেন, ‘গত ৬ জুন (শুক্রবার) রাতে আমার স্বামী চাকরির সুবাদে বাইরে ছিল। ঘরে আমি একা ঘুমিয়ে ছিলাম। আমাকে ঘরে একা পেয়ে এই এলাকার খগেন্দ্রনাথ মধুর ছেলে রিপন মধু ও সুরাত বিশ্বাসের ছেলে রাজিবুল বিশ্বাস মুখোশ পরে আমার ঘরে বেড়া কেটে প্রবেশ করে। তারা প্রথমে আমাকে চেপে ধরে ওড়না দিয়ে হাত-পা বাঁধে। হাত-পা বাঁধার এক পর্যায়ে আমি পা দিয়ে লাথি মারলে রিপন মধুর মুখোশ খুলে যায়। আমি রিপন মধুকে চিনে ফেলার কারণে তারা আমাকে রেখে পালিয়ে যায়। বিষয়টি আমি এলাকায় লোকজনকে জানালে আজ রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে সালিশ বৈঠকে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস লোকদের নিয়ে আমাদের লোকজনকে মারপিট করে। আমি রিপন মধুসহ এ ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করছি।’মারপিটের ঘটনার পর রিপন মধু ও রাজিবুল বিশ্বাস পলাতক রয়েছে। তাদের মুঠোফোনটি বন্ধ রয়েছে।স্থানীয় সালিশকারক রনজিত মধু, আলমগীর হাজরা, সালাম মেম্বর ও লোকমান হোসেন বলেন, ‘সালিশ বৈঠকের এক পর্যায়ে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস লোকজন নিয়ে বৈঠকে উপস্থিত কয়েকজনকে মারধর করে। এ ঘটনার পরে আমরা বৈঠক থেকে চলে আসছি।’কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ Read more

ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার
ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার

মোংলা শহরে কিশোরী (১৪) আত্মহননের ঘটনার ভিন্ন মোড় নিতে শুরু করেছে। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে Read more

পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস
পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশের একজন সদস্য।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের Read more

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে Read more

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে Read more

‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’
‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘স্বৈরাচারের প্রধান চুপ্পুর কাছ থেকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হলে এটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন