জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শের আলী তিন দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ রবিবার (২০ এপ্রিল) বিকেলে তিনি এই কর্মসূচিতে অংশ নেন।সরেজমিনে দেখা যায়, শের আলী নিজ বাসা থেকে কাঁথা ও বালিশ নিয়ে এসে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং সেখানেই শুয়ে পড়েন। তার এই ব্যতিক্রমী প্রতিবাদে সাড়া দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও সেখানে জড়ো হয়ে সংহতি প্রকাশ করেন।শের আলীর তিন দফা দাবি হলো—১. কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করা,২. এক সপ্তাহের মধ্যে ‘বানী ভবন’ ও ‘হাবিবুর রহমান হল’-এর নির্মাণকাজ শুরু করে এক বছরের মধ্যে তা সম্পন্ন করা,৩. এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা।শের আলী বলেন, “হলে জায়গা নেই, খাওয়ার-থাকার সু্বিধা নেই, পানি-বিদ্যুৎ-গ্যাস কিছুই ঠিকভাবে পাই না। এমন অবস্থায় শিক্ষাজীবন চালানো অসম্ভব। তাই আমি কাঁথা-বালিশ নিয়ে এখানে অবস্থান নিয়েছি।” তিনি আরও জানান, “আজ রাতটা আমি এখানেই কাটাবো। কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি আমার দাবির বিষয়ে অনড় থাকব। দৃশ্যমান অগ্রগতি না হলে এখানেই অবস্থান চালিয়ে যাব।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার

নেত্রকোনার আটপাড়ার দূর্গাশ্রম-পুগলগাও গ্রামে চৌধুরী অটো রাইস মিলের পুকুরে ভাসমান অবস্থায় রাজন তালুকদার  (২৬) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার Read more

সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ
সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ

জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক পথে ফিরিয়ে আনা Read more

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার
এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে Read more

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫

লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন Read more

ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ
ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ

দেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে এই প্রথম বস্তাতে আদা চাষাবাদ করছেন কৃষকরা। এই উপজেলায় কৃষিতে বৈচিত্র আনার প্রয়াসে দিন Read more

মালয়েশিয়ার ভেট কাউন্সিলের সাথে বৈঠকে যাবে বাকৃবি টিম
মালয়েশিয়ার ভেট কাউন্সিলের সাথে বৈঠকে যাবে বাকৃবি টিম

প্রতি বছর ভেটেরিনারিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯৮ শতাংশ দেশীয় এবং ২ শতাংশ বিদেশি। এত বিপুল সংখ্যক দেশীয় গ্রাজুয়েটদের শুধুমাত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন