পার্বত্য বান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় পর্যটন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। টেকসই আতিথেয়তা এবং পর্যটন শিল্প বিকাশকে সামনে রেখে দুই ব্যাচে ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়। ২০-২২ এপ্রিল ২০২৫ইং প্রথম ব্যাচে তিনদিন ব্যাপী ৭২’জন রিসোর্ট মালিকদের টেকসই আতিথেয়তা এবং পর্যটন শিল্প বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে। এছাড়াও ২৩ ও ২৪ এপ্রিল ২০২৫ইং দুইদিন ব্যাপী দ্বিতীয় ব্যাচে ৩৬টি রিসোর্ট স্টাফদের পর্যটকদের সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সালেহা বিনতে সিরাজ পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ), (যুগ্মসচিব) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ মনিরুজ্জামান মাসুদ, ডিরেক্টর (জনসংযোগ) মোঃ ইউনুছ, ডিরেক্টর (আন্তর্জাতিক) মনছুর আলম পারভেজ সহ প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন, ডাঃ আনোয়ার, মেসবাহুল আলম, সৈয়দ সাজ্জাদ হোসেন মাহমুদ, নাছির উদ্দীন বাদল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের লামা। অপরিমেয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এই এলাকায়। বাংলাদেশের অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন শিল্পের বিকাশে একটি অনন্য উপাদান। এই অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে পর্যটকরা লামায় আসার হিড়িক পড়েছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের অনেক সুযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এমন দৃষ্টিনন্দন প্রাকৃতিক স্থান পার্বত্য কন্যা লামায় প্রচুর। তিনি দেশ বিদেশের সকল পর্যটকদের লামায় আসার অনুরোধ করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে কর্ণফুলীতে বালু তোলার মহোৎসব, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
রাতে কর্ণফুলীতে বালু তোলার মহোৎসব, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মঙ্গলবার গভীর রাতে ৩টি ড্রেজারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বেতাগী Read more

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন Read more

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহতের কোন খবর নেই: পেন্টাগন
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহতের কোন খবর নেই: পেন্টাগন

কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, Read more

দিনাজপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
দিনাজপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার Read more

পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) Read more

রামগড়ে বিদ্যুৎ বিভ্রাটে দুর্বিষহ জনজীবন, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা
রামগড়ে বিদ্যুৎ বিভ্রাটে দুর্বিষহ জনজীবন, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট যেন নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর বিদ্যুৎ সমস্যার কোন উন্নতি-ই হয়নি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন