শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) হিসেবে কাজ করা শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা চালুর পাশাপাশি গবেষণাপত্র প্রকাশে বিশেষ সম্মানির ব্যবস্থা করা হয়েছে।এক্ষেত্রে স্নাতকে পড়া গবেষণা সহকারীরা প্রতি মাসে ৪ হাজার টাকা, স্নাতকোত্তরের শিক্ষার্থীদের মাসে ৫ হাজার টাকা এবং পিএইচডির শিক্ষার্থীদের মাসে ১০ হাজার টাকা করে পাবেন।বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেল’ এর পরিচালক ড. লোকমান আলী এসব কথা জানান। তিনি জানান, শিক্ষকদের প্রতিটি প্রজেক্টের জন্য ৩ লক্ষ এবং ৫ লক্ষ টাকা গবেষণা বরাদ্দ দেওয়া হবে। এই প্রজেক্টে শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে একজন ছাত্র/ছাত্রীকে গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) নিতে হবে। ঐ গবেষণা সহকারীর জন্য প্রতি মাসে ভাতা নির্ধারণ করা হয়েছে। সেটা হলো স্নাতকের শিক্ষার্থীদের মাসে ৪ হাজার টাকা, স্নাতকোত্তরের শিক্ষার্থীদের মাসে ৫ হাজার টাকা এবং পিএইচডির শিক্ষার্থীদের জন্য মাসে ১০ হাজার। এই ভাতা শিক্ষার্থীরা প্রতি মাসে তাদের সুপারভাইজরের মাধ্যমে পাবেন। একজন শিক্ষক একটি প্রজেক্টের জন্য সর্বোচ্চ একজন গবেষণা সহকারী যুক্ত করতে পারবেন। এর আগে পুরো একটি প্রজেক্ট শেষ হলে একজন সুপারভাইজর গবেষণা সহকারীকে মাত্র ৫ হাজার টাকা দেওয়া হতো।তিনি আরো জানান, শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে একটা হলো, কোন শিক্ষকের অধীনে যদি কিউ-১ জার্নালে কোন গবেষণাপত্র প্রকাশিত হলে ঐ শিক্ষকের অধীনে যে সকল ছাত্র/ছাত্রী অথর (লেখক) হিসেবে থাকবেন, তাদের আপুপাতিক হারে ৫০ হাজার টাকা সম্মানি দেওয়া হবে। কিউ-২ জার্নালে প্রকাশ হলে ৩০ হাজার টাকা দেওয়া হবে।শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশ করতে যে খরচ লাগবে, সেটা প্রশাসন থেকে দেওয়া হবে।পিএইচডিতে অধ্যয়নরত কোন শিক্ষার্থীর থিসিস রিলেটেড গবেষণাপত্র কিউ-১ জার্নালে প্রকাশিত হলে ৩০ হাজার টাকা, কিউ-২ জার্নালের জন্য ২০ হাজার এবং কিউ-৩ জার্নালে হলে ১০ হাজার টাকা সম্মানি দেওয়া হবে।আরেকটা হলো, স্নাতকোত্তরের থিসিসের কোন শিক্ষার্থীর গবেষণাপত্র যদি কনফারেন্সের জন্য নির্বাচিত হয়, তাহলে কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য ঐ শিক্ষার্থীকে ৩ হাজার টাকা দেওয়া হবে, পিএইচডির শিক্ষার্থীদের ৫ হাজার টাকা দেওয়া হবে।বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে ইনোভেশন প্রজেক্টের আহ্বান করা হয়, সেই অর্থ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করতে প্রতি বছর একজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই অ্যাওয়ার্ডে ক্রেস্ট, সনদ এবং নগদ ৫০ হাজার টাকা দেওয়া হবে।গবেষণার জন্য প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষার্থীরা। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আহসান উল্যা আলিফ বলেন, ‘আগে শিক্ষার্থীরা গবেষণা করতো কিন্তু নামে মাত্র সম্মানি পেতো। এখন মাসে মাসে টাকা পাবেন সবাই। এটা করাতে অনেকেই এখন গবেষণায় আগ্রহী হবেন।’কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী রতন আহমেদ বলেন, ‘অনেক শিক্ষার্থীকেই দেখেছি গবেষণায় আগ্রহ আছে কিন্তু টিউশনির জন্য সময় দিতে পারছেনা কারণ টাকা লাগবে। এখন যারা গবেষণা করবে তাদের অন্তত টাকার চিন্তা করতে হবেনা। গবেষণা করে প্রতি মাসে যে টাকা পাবে, সেটা দিয়ে একটা টিউশনির টাকা হয়ে যাবে।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে হলে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। আমাদের গবেষণা বাজেট কম। গবেষণা বাজেট বাড়লে আমরা গবেষণা খাতে আরো বেশি সহযোগিতা করতে পারবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!
রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!

দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও চক্ষু চিকিৎসা প্রদান করা এক ব্যক্তিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার (২০ Read more

দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা Read more

সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!

অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর Read more

শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর Read more

দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই-এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন