বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে যুবদল ও ছাত্রদল। গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) যুবদলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে ১৫ আগস্ট সকাল ১১ টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল নেতাকর্মীরা উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে।এছাড়াও জেলা ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন ইউনিটসমূহ শুক্রবার স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে স্ব স্ব ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।অন্যদিকে বুধবার (১৩ আগস্ট) ছাত্রদলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।এতে বলা হয়েছে, শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইদিন সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে এবং রোববার (১৭ আগস্ট) সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে Read more

শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের Read more

কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি শুল্ক ফাঁকি প্রায় ২৫ বস্তা ইন্ডিয়ান চকলেটসহ তিনজনকে Read more

কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: ড. ইউনূস
কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: ড. ইউনূস

আগামী ফেব্রুয়ারির শুরুতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু মহল এখনো ভোট Read more

ঈদুল ফিতর ও পরবর্তী দিনগুলোতেও বন্ধ থাকবে আল আকসা
ঈদুল ফিতর ও পরবর্তী দিনগুলোতেও বন্ধ থাকবে আল আকসা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং এর পরবর্তী দিনগুলোতেও আল আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করছে ইসরায়েল। অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদটির প্রশাসনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন