জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সোমবার (২১ এপ্রিল) বরিশাল সিটি কর্পোরেশনের সম্মুখে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নিয়ে একেক সময় একেক মন্তব্য করে যাচ্ছেন। যা বিভিন্ন মিডিয়ায় প্রায়সময়ই দেখা যাচ্ছে। কিন্ত নির্বাচন ইস্যুতে তাদের একেক জনের একেক মন্তব্য দেশের মানুষকে বিভ্রান্ত করছে। জনগণের প্রত্যাশা একটি স্থায়ী সরকার। যার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রুপান্তরিত হবে। জনগণের এ আকাঙ্খাকে গুরুত্ব না দিয়ে উপদেষ্টাদের একেক জনের মন্তব্যে জণমনে বিরুপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থার সুস্পষ্ট ও নির্দিষ্ট কোন ধারণা জনগণের কাছে পৌছাতে না পারলে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে দেশের মানুষের কাছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ হবেন তারা।রহমাতুল্লাহ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান রহমাতুল্লাহ।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাদিকুর রহমান লিংকন, নগর বিএনপির সদস্য এডভোকেট মাসুদুর রহমান ও জাহিদুর রহমান রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আকন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: আল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান,  শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন প্রমুখ। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির Read more

বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ Read more

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা Read more

উখিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে বাড়ছে জনদুর্ভোগ ও আতঙ্ক
উখিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে বাড়ছে জনদুর্ভোগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর অতিরিক্ত জনচাপ এখন স্থানীয়দের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সকাল-বিকেল কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের Read more

মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি
মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি

মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের Read more

বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন
বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, সোমবার (২৮ অক্টোবর)। শেষ দিন পর্যন্ত মোট ১০টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন