সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে। তারা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুসহ দুই দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ঘোষণা করে।সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে রক্তাক্ত প্রতীকী এপ্রোন টানিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা ফটকের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।এসময় শিক্ষার্থীরা তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানও দেয়। মেডিকেল কলেজের শিক্ষার্থী নুর নিহার, পৃথিরাজ, জানান,পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। সেই সঙ্গে আন্দোলনে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে তারা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমেদ ভুইয়া জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যথার্থ। হাসপাতাল চালু না থাকায় তাদের হাতে কলমে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।উল্লেখ্য, গেল ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। গত রবিবার (২০ এপ্রিল)সকালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক  অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া
ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া

বৃষ্টির কারণে গত দুদিন ধরে রাজধানীতে গরম অনেকটা কমই থাকছে। আজ ভোরেও নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের Read more

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত: মোহাম্মদ তাহের
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে হতাশ জামায়াত: মোহাম্মদ তাহের

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠ করা ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে Read more

মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা
মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ এশিয়ায় শ্রম অধিকার নিয়ে কাজ Read more

গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
গলাচিপায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মিত বারো কানিয়া বাড়ি সেতুটি এখন মানুষের জন্য Read more

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দিদারুল আলম (৪৫) এক পথচারীর। তিনি মিরসরাই উপজেলার Read more

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন