বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, সোমবার (২৮ অক্টোবর)। শেষ দিন পর্যন্ত মোট ১০টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আবেদন করেনি গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে চমক হিসেবে নোয়াখালীর নামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা চেয়ে আবেদন করেছে একটি প্রতিষ্ঠান। গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার বিপিএল থেকে সরে দাঁড়িয়েছে। দলটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে দল গঠনের অনিশ্চয়তা ও বোর্ডের নির্বাচন সংশ্লিষ্ট ব্যস্ততার কারণে তারা এবার অংশ নিচ্ছে না।অন্যদিকে, খেলোয়াড়দের পারিশ্রমিকসংক্রান্ত বিতর্কে আলোচিত চিটাগং কিংসের মালিক এসকিউ স্পোর্টস আবারও ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আবেদন জমা দিয়েছে।কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বে এসএস গ্রুপ “কুমিল্লা ফাইটার্স” নামে দল নেওয়ার আগ্রহ দেখিয়েছে। চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন রিমার্ক হরল্যান্ড এবারও “ঢাকা ক্যাপিটালস” নামে অংশ নিতে চায়।নোয়াখালী থেকে এবার প্রথমবারের মতো একটি ফ্র্যাঞ্চাইজি আসতে পারে। বাংলামার্ক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ নিয়ে আবেদন জমা দিয়েছে। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্সও নিয়মিতভাবেই আবেদন করেছে। খুলনা টাইগার্স নামে দল নিতে চায় মাইন্ড ট্রি কোম্পানি।রাজশাহী অঞ্চলের ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস। বরিশালের নামে আবেদন করেছে আকাশবাড়ি হলিডেজ, আর সিলেট ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে ক্রিকেট উইথ সামি। ময়মনসিংহ অঞ্চল থেকে কেউ আবেদন করেনি।বিসিবি জানিয়েছে, এবার ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে কঠোর অবস্থানে থাকবে বোর্ড। অনিয়ম ঠেকাতে নতুন করে ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি আহ্বান করা হয়েছে।বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রথম বছর ২ কোটি টাকার পে-অর্ডার জমা দিতে হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। যাচাই-বাছাইয়ে বাতিল হলে অর্থ ফেরত দেওয়া হবে, অন্যথায় সেটি ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবেই গণ্য হবে। ২০২৭ সাল থেকে ফি ১৫ শতাংশ করে বাড়বে।এ ছাড়া প্রতি আসরের আগে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে দলগুলোকে। তবে এবার কিছু সুবিধাও থাকছে—টিভি স্বত্ব ও টিকিট বিক্রির আয়ের ৩০ শতাংশ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিজেদের বিজ্ঞাপন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারের সুযোগও দেবে বিসিবি।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা
যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধ চলমান থাকলে ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) Read more

হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি। সেখানে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠি Read more

সারাদেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

সারাদেশেই আগামী ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ Read more

পাবনার ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই
পাবনার ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই

পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ড ‘মূলহোতা’ অনিক গ্রেফতার
ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ড ‘মূলহোতা’ অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে (৩৫) নির্মমভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ‘মূলহোতা’ হিসেবে Read more

নড়াইলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে অ্যাভোকাডো
নড়াইলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে অ্যাভোকাডো

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামান টিটো বাণিজ্যিকভাবে বিদেশি অ্যাভোকাডো ফলের চাষ করছেন। ২০১৪ সালে শখের বসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন