মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।ফেজ নগরীর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাশাপাশি থাকা চারতলা দুটি ভবন রাতের কোনও এক সময়ে ধসে পড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, ভবন দুটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল।প্রতিবেদনে বলা হয়, ভবন দুটি ফেজের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত। দুই ভবনে আটটি পরিবার বসবাস করতো। ভবন ধসের খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা এবং বেসামরিক সুরক্ষা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।অষ্টম শতক থেকে গড়ে ওঠা এবং দেশটির তৃতীয় বৃহত্তম জনবহুল নগরী ফেজে দুই মাস আগে জীবনযাত্রার অবনতি ও অপ্রতুল জনসেবার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানায়, ‌‌‘‘ঘটনাস্থলের দৃশ্য দেখে ধসে পড়া ভবন দুটিতে বহুদিন ধরে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ভবন ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন প্রতিরোধমূলক কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।’’তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ভবন ধসের ঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ক্ষয়ক্ষতির বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।মরক্কোর জনসংখ্যা, অর্থনৈতিক ও শিল্পকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বেশিরভাগ অংশই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশটির বাকি অংশ কৃষি, মৎস্য ও পর্যটনের ওপর নির্ভরশীল।সূত্র: রয়টার্স।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুই চোরাকারবারি আটক
শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুই চোরাকারবারি আটক

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলা Read more

ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত
বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত

বাংলাদেশসহ ৭০টি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে Read more

সেন্টমার্টিন ভ্রমণে যেতে মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন ভ্রমণে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, Read more

রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা
রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা

কক্সবাজারের রামুতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের একশ্রেণির নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় জমি দখল, ইয়াবা লুট, প্রকাশ্যে অস্ত্রের Read more

যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (০৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় আমিরাতের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন