সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ এর্নেস্তো ভালভার্দের কৌশল যেন রিয়াল মাদ্রিদকে থামিয়েই রেখেছিল। কিন্তু ইনজুরি সময়ে সব আলো কাড়লেন আরেক ভালভার্দে—ফেদেরিকো ভালভার্দে। তার অসাধারণ এক গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল, বাঁচিয়ে রাখে লা লিগার শিরোপা জয়ের আশা।উরুগুইয়ান এই মিডফিল্ডারের বাঁ পায়ের বাইরের দিক দিয়ে নেওয়া হাফ ভলিটা গিয়ে জালের উপরের কোণায় ঠেকতেই স্টেডিয়ামে শুরু হয় উল্লাস। চলতি মৌসুমে এটা তার ষষ্ঠ গোল হলেও, দীর্ঘদিন পর গোলের দেখা পেলেন তিনি। ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে গোল করার পর থেকে তার গোলসংখ্যা ছিল শূন্য। তাই এমন সময়ে এমন গোল যেন স্বস্তির হাওয়া এনে দিল রিয়াল শিবিরে।ম্যাচে অবশ্য ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। আগের ম্যাচে আলাভেসের বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। এমবাপ্পে না থাকলেও, রিয়াল শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। একের পর এক চেষ্টা করেছিলেন কামাভিঙ্গা, বেলিংহ্যাম, এমনকি ভিনিসিয়ুস জুনিয়রও। কিন্তু বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত পারফরম্যান্সে বারবার হতাশ হতে হয় স্বাগতিকদের।খেলার একপর্যায়ে ভিনিসিয়ুস জুনিয়রের একটি দুর্দান্ত গোল ভিএআরের সাহায্যে বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ওই সময় বল পাস দিয়েছিলেন তরুণ তারকা এন্দ্রিক, যার সামান্য অবস্থানেই ধরা পড়ে অফসাইড। এমনকি এক পর্যায়ে রিয়ালের পেনাল্টির দাবি রেফারি নাকচ করে দেন।সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল, চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে হারের পর লিগেও হতাশা ঘনিয়ে আসছে। কিন্তু ভালভার্দের জাদুকরী মুহূর্তেই পাল্টে যায় গল্পের মোড়।এই জয়ের ফলে ৩২ ম্যাচে রিয়ালের সংগ্রহ দাঁড়াল ৬৯ পয়েন্টে, চার পয়েন্ট পিছিয়ে বার্সেলোনার থেকে। তবে রিয়ালের হাতে রয়েছে আরও ছয়টি ম্যাচ।এখন তাদের নজর কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মহারণে, যেখানে নির্ধারিত হতে পারে এই মৌসুমে কোচ কার্লো আনচেলত্তির ভাগ্য।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প
মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের হালচাল বদলেছে। তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দু’দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দা-কুমড়া সম্পর্ক থাকলেও Read more

নাটোরের বড়াইগ্রামে পানিভর্তি চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পানিভর্তি চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পুকুরে খাবার দেওয়া ও মোটরের পানি সংরক্ষণ করা পানি ভর্তি চাড়িতে পড়ে আলী হোসেন নামের ১ বছর ৬ Read more

স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী
স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী

স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে জোরপূর্বক ব্যায়াম করাতেন শিবম উজ্জ্বল নামের উত্তর প্রদেশের এক বাসিন্দা। তিনি দৈনিক ৩ Read more

উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ
উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আল মামুন (৪৭) নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া Read more

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর পঞ্চম দিনে কুলখানির প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন