সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আল মামুন (৪৭) নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পংখারুয়া গ্রামে বাড়ির পাশেই পুকুরে আল মামুনের লাশ ভেসে ওঠে। পরে বিষয়টি পুলিশ কে জানানো হলে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিহত আল মামুনের স্ত্রী রাবেয়া খাতুনের দাবি, তার স্বামী গত ১৬ এপ্রিল সকালে ফজরের নামাজের কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তাকে আর কোথাও খুঁজে না পাওয়ায় সেদিন দুপুরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। তিনি ধারণা করছেন তার স্বামী পানিতে ডুবে মারা গেছেন।উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক আব্দুল মজিদ জানান গত ১৬ এপ্রিল সকালে ফজরের নামাজের কথা বলে আল মামুন বাড়ি থেকে বের হয়। পরে তাকে আর কোথাও খুঁজে না পাওয়ায় সেদিন দুপুরে তার স্ত্রী রাবেয়া খাতুন থানায় তার স্বামী নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক-পুলিশ দ্বন্দ্বের জেরে সিএমপির সংবাদ বয়কট
সাংবাদিক-পুলিশ দ্বন্দ্বের জেরে সিএমপির সংবাদ বয়কট

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ধরনের সংবাদ কাভারেজ বয়কটের ঘোষণা দিয়েছেন নগরের কর্মরত সাংবাদিকরা। অনুসন্ধানী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে চট্টগ্রামে Read more

ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ
ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ

‘একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের প্ল্যাটফর্ম বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট সম্প্রতি ছয় Read more

কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। বুধবার (১৮ জুন) বিকেলে কিশোরগঞ্জের Read more

মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান
মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে Read more

প্রবাসী আয়ের শীর্ষ ঢাকা, দ্বিতীয় শীর্ষ চট্টগ্রাম-কুমিল্লা
প্রবাসী আয়ের শীর্ষ ঢাকা, দ্বিতীয় শীর্ষ চট্টগ্রাম-কুমিল্লা

বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) তালিকা প্রকাশ Read more

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন