ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। যানবাহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনে দেখা দিয়েছে মারাত্মক দুরবস্থা।সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সরেজমিনে দেখা যায়, চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের হলুদ দালান মেইন সড়ক থেকে ভাসানচর বেড়িবাঁধ পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের প্রায় ৯৯ শতাংশ কার্পেটিং উঠে গেছে। কোথাও কাদামাটি, কোথাও আবার হাটুসম গর্ত তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ৭ জানুয়ারি সড়কটি নির্মাণ করা হয়েছিল। এরপর থেকে কোনো সংস্কার করা হয়নি। ফলে ধীরে ধীরে পুরো কার্পেটিং উঠে গিয়ে সড়কটি প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়ে।রসুলপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের মাঝি বলেন, ‘এই সড়ক দিয়ে রসুলপুর ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ড ও চরমানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডসহ আশপাশের প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করেন। অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুধু কষ্ট নয়, অনেক সময় জীবনও ঝুঁকির মধ্যে পড়ে।’একই এলাকার চা দোকানি জাহাঙ্গীর জানান, ‘২০১১ সালে সড়কটি নির্মাণের পর প্রায় ৮-৯ বছর মানুষ চলাচল করেছে। কিন্তু গত ৫ বছর ধরে কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে গাড়ি ও পথচারী সবাই মারাত্মক ঝুঁকিতে আছে।’স্থানীয় পল্লী চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, ‘জরুরি রোগী পরিবহন করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে। অথচ কর্তৃপক্ষ কেউই নজর দিচ্ছেন না।’ওই সড়কে নিয়মিত অটোরিকশা চালক বশির ও বেলাল জানান, ‘এই সড়কে রিকশা চালাতে গিয়ে বারবার যন্ত্রাংশ নষ্ট হয়। যা আয় করি তার বেশির ভাগই মেরামতে চলে যায়। তাই দ্রুত সড়ক মেরামতের দাবি জানাচ্ছি।’চরফ্যাশন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাদ জগলুল ফারুক জানান, ‘সড়ক সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ওই আঞ্চলিক সড়কটির কাজ শুরু করা হবে।’চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, ‘গ্রামবাসীর ভোগান্তির বিষয়টি আমি অবগত হয়েছি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন Read more

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড
জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে লাল কার্ড সমাবেশ করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শুক্রবার Read more

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম Read more

‘দেশের সবচেয়ে বড় মাফিয়া এখন এনসিপি’
‘দেশের সবচেয়ে বড় মাফিয়া এখন এনসিপি’

‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই দেশের সবচেয়ে বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই’-এমন বিস্ফোরক Read more

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত

যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যমোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান (৬০) নামে একজন হকার নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে Read more

মিরসরাইয়ে প্রথমদিনে অনুপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী
মিরসরাইয়ে প্রথমদিনে অনুপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হতে শুরু হয়েছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা-২০২৫। তার ধারাবাহিকতায় শুরু হওয়া পরীক্ষার প্রথমদিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন