ডোনাল্ড ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের হালচাল বদলেছে। তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দু’দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দা-কুমড়া সম্পর্ক থাকলেও ট্রাম্পের সময়ে ভিন্নতা দেখা গেছে। রাশিয়া ইস্যুতে বরাবরই ট্রাম্পের সুর নরম থাকে। ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর একের পর এক দেশ ও অঞ্চলকে হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়া ইস্যুতে এখনো তিনি নমনীয়।মাদুরো তুলে নেয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের মিত্ররা ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও একই পরিকল্পনা করতে পারেন ট্রাম্প। তবে তাদের সেই বক্তব্যের পালে হাওয়া দেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার মতে, পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নেয়ার পর দেয়া এক বক্তব্য সরাসরি নাম না নিয়েই জেলেনস্কি বলেছিলেন, যদি ‘স্বৈরশাসকদের’ এভাবে শায়েস্তা করতে হয়, তাহলে ‘এরপর কী করতে হবে, যুক্তরাষ্ট্র সেটা ভালোই জানে।’তবে ট্রাম্প জেলেনস্কির সেই ধারণাকে নাকচ করে দিয়ে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের ওপর কিছুটা হতাশ ঠিকই, কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। ট্রাম্প দাবি করেন, তিনি এর আগে আটটি যুদ্ধ মিটিয়েছেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম এটি (রাশিয়া-ইউক্রেন) থামানো হয়তো তুলনামূলকভাবে সহজ হবে।’প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই পক্ষের সেনাদের অকাতরে মৃত্যুর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘গত মাসে তারা ৩১ হাজার মানুষ হারিয়েছে। তাদের অনেকেই ছিলেন রুশ সেনা। রাশিয়ার অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। আমার মনে হয়, শেষ পর্যন্ত আমরা এটি মীমাংসা করতে পারব। আমি এই যুদ্ধ আরও দ্রুত বন্ধ করতে চেয়েছিলাম। কারণ অনেক মানুষ মারা যাচ্ছে, যাদের অধিকাংশই সৈনিক।’উল্লেখ্য, পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানক্ষেতে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ
ধানক্ষেতে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে মরদেহটি Read more

দ্বিতীয়বারের মতো বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন
দ্বিতীয়বারের মতো বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন আয়োজিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণের Read more

একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির
একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে Read more

প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা
প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর পার করার পর বিয়ের দাবিতে এক বিধবা নারীর অনশনকে Read more

পাশে থাকায় কৃতজ্ঞতা, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরবো: নুসরাত ফারিয়া
পাশে থাকায় কৃতজ্ঞতা, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরবো: নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের মাত্র দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন