স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে জোরপূর্বক ব্যায়াম করাতেন শিবম উজ্জ্বল নামের উত্তর প্রদেশের এক বাসিন্দা। তিনি দৈনিক ৩ ঘণ্টা করে জোরপূর্বক ব্যায়াম করাতেন স্ত্রীকে। কোনো দিন ব্যায়াম না করলে খাবার খেতে দেওয়া হতো না।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী শানু ওরফে শানভি উত্তর প্রদেশের গাজিয়াবাদের মেয়ে। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। শিবম একটি সরকারি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক।শানু অভিযোগ করেন, শিবম স্ত্রীর ফিটনেস নিয়ে খুশি ছিলেন না। তিনি ইন্টারনেটে ছড়িয়ে পড়া নারীদের প্রতি আকৃষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই অশ্লীল ভিডিও দেখে শানুর ওপর অত্যাচারও করতেন।বউকে নোরা ফাতেহির মতো ফিটনেসের অধিকারী করাতে স্বামীর চাহিদায় সায় ছিল শ্বশুরবাড়ির লোকজনও। স্ত্রী ঠিক মতো ব্যয়াম করছে কি না তারাও তা তদারকা করতেন। এ ছাড়া শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ করেন শানু।শানু জানান, ‘বডি শেমিং করতেন শিবম। আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রং ফরসা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। সবাই আমাকে যাচ্ছেতাই বলতেন।’এরই মধ্যে শানু গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু তা মেনে নেয়নি স্বামী ও তার পরিবার। গর্ভাবস্থাতেও শানুকে অত্যাচারের অভিযোগ উঠেছে। এতে তার গর্ভপাত হলে সেই দায়ও শানুর ওপর দেওয়া হয়।নানা ধরনের অত্যাচারের মুখে গত ১৪ আগস্ট মানসিক, শারীরিক ও আবেগজনিত নির্যাতন, যৌতুক দাবি, জোরপূর্বক গর্ভপাত, ব্ল্যাকমেল ও তালাকের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শানু। তিনি বর্তমানে বাবার বাড়িতে থাকছেন।জানা যায়, পুলিশ অভিযোগের তদন্ত করছে। ঘটনা সত্য প্রমাণিত হলে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

৬ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা Read more

মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!
মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!

যশোরের মণিরামপুরে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে মহাপ্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের Read more

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ Read more

আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগুন
মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে।  শনিবার (১ নভেম্বর) সকালে ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় আগুন Read more

সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী
সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন