কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল করিম (৪৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটিকে তাড়াতে স্থানীয় লোকজন লাঠি ও ঢিল নিয়ে জড়ো হন। একপর্যায়ে তাড়া খেয়ে পালাতে গিয়ে হাতিটির সামনে পড়ে যান আবদুল করিম। তখন হাতিটি তাকে পায়ে পিষ্ট করে ফেলে রেখে যায়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবদুল করিমকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাইয়ুম গণমাধ্যমে জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে কৃষিকাজে নিয়োজিত ছিলেন আবদুল করিম। দুর্ভাগ্যজনকভাবে বন্য হাতির হামলায় আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি।এর আগে চলতি মাসের ৭ তারিখে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকায় মোহাম্মদ হোসেন নামে আরেক ব্যক্তি বন্য হাতির আক্রমণে প্রাণ হারান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই চারটি হলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি Read more

বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধর
বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধর

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) কে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সাঈদ ইকবাল Read more

বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: ট্রাম্প
বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: ট্রাম্প

আফগানিস্তানে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রবিবার Read more

ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা
ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা

ঝোপঝাড়ে বা বড় গাছের ওপর সোনালি সুতোর মতো জড়িয়ে থাকা যে লতাটি আমরা দেখি, তার নাম স্বর্ণলতা। যার কোনো পাতা Read more

‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’
‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন—এমন কথা তিনি কোথাও বলেননি বলে Read more

বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ
বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন