অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন—এমন কথা তিনি কোথাও বলেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (১২ অক্টোবর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।স্ট্যাটাসে তিনি লেখেন, কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে সফরসংক্রান্ত বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র তার সঙ্গে যোগাযোগ করেনি।তিনি আরও লেখেন, বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে তিনি জানিয়েছিলেন যে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। পাশাপাশি সফরকালে তিনি কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলেও উল্লেখ করেছিলেন।তবে শফিকুল আলম স্পষ্ট করে জানান, ‘আমি কোথাও বলিনি যে, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবেও এমন কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল না।’তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদন সংশোধন করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন Read more

নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি
নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি

স্বামী পরিত্যক্ত মেয়েকে নিয়ে একই ঘরে থাকেন মা। সাথে দুই বছর বয়সী নাতি। অভাবের সংসারে মা-মেয়ে দুজনই জীবন চালান ভিক্ষা Read more

১৮তম নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, নতুন বিতর্ক শুরু
১৮তম নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, নতুন বিতর্ক শুরু

চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধিত Read more

নাটোরের বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার Read more

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল Read more

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ শাখাওয়াত হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন