বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে নেয়। এবার তার পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি, হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন তিনি।গেল বিগ ব্যাশ মৌসুমে ১১ ইনিংসে বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন রিশাদ। হোবার্ট হারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ওভারপ্রতি তিনি খরচ করেছেন মাত্র ৭.৮২ রান, তার বোলিং গড় ২০.৮৬। ২৬ রান খরচ করে ৩ উইকেট তুলে নেওয়া ছিল রিশাদের সেরা বোলিং ফিগার।রিশাদ ছাড়াও তার দলের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। যার অংশ হিসেবে বুধবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশিত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষক সংকট মোকাবেলায় ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের Read more

ভিডিও না মুছলে ‘সাংবাদিকতা করা যাবে না’: যুবদল কর্মীর হুমকি
ভিডিও না মুছলে ‘সাংবাদিকতা করা যাবে না’: যুবদল কর্মীর হুমকি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে যুবদল কর্মী Read more

ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের
ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশি ভারত ও পকিস্তানের সম্প্রতি দেখা হয়েছিল এশিয়ার জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে। সে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক Read more

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নিজেদের অস্তিত্ব ধরে রাখার প্রচেষ্টায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সাইন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা Read more

রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো Read more

দিনাজপুরে কনকনে শীত
দিনাজপুরে কনকনে শীত

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন