আফগানিস্তানে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রবিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত না দেয়, তাহলে তা দেশটির জন্য “ভয়াবহ পরিণতি” ডেকে আনবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন। তিনি এ ঘাঁটি পুনর্দখল করতে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি।‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, “যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি তাদের কাছে না ফেরায়, যারা এটি নির্মাণ করেছিল — যুক্তরাষ্ট্র — তাহলে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে।”এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র যে বিমানঘাঁটি ব্যবহার করেছিল, সেটি ফের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে আফগানিস্তানের সঙ্গে আলোচনাও হচ্ছে।২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির ঘাঁটিগুলো তালেবানের দখলে চলে যায় এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারের পতন ঘটে। তবে আফগান কর্মকর্তারা নতুন করে মার্কিন সেনাদের উপস্থিতির বিরোধিতা করেছেন।বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম পুনর্দখলের প্রচেষ্টা আফগানিস্তানে নতুন করে আগ্রাসনের মতো দেখা যেতে পারে। এ জন্য অন্তত ১০ হাজার সেনা এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে।ট্রাম্প এর আগে পানামা খাল থেকে শুরু করে গ্রিনল্যান্ড পর্যন্ত নানা ভূখণ্ড ও স্থাপনা অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি বাগরাম বিমানঘাঁটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।শনিবার সাংবাদিকরা যখন জানতে চান তিনি ঘাঁটি পুনর্দখলে মার্কিন সেনা পাঠাবেন কিনা, ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, “ওটা নিয়ে এখন কথা বলব না”। তিনি আরও বলেন, “আমরা আফগানিস্তানের সঙ্গে এখন আলোচনা করছি। আমরা এটা ফেরত চাই, চাই দ্রুত। আর যদি তারা না দেয়— না দেয়, তাহলে আমি কী করতে যাচ্ছি সেটা শিগগিরই জানতে পারবেন।”আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ চলাকালে বাগরামই ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। সেখানে বার্গার কিং ও পিৎজা হাটের মতো ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে শুরু করে ইলেকট্রনিকস ও আফগান কার্পেট বিক্রির দোকান ছিল। পাশাপাশি ছিল বিশাল কারাগার কমপ্লেক্সও।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’
‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’

দেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে।  সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি Read more

‘দ্য সামিত শো’তে ফাইনােলে ক্যাভালরি এফসি
‘দ্য সামিত শো’তে ফাইনােলে ক্যাভালরি এফসি

কানাডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন বাংলাদেশি মিডফিল্ডার সমিত শোম। এবার প্লে অফ সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করে তার দল ক্যাভালরি Read more

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি শাইরা পাড়া গ্রামে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে  পুকুরে ডুবে তাবাসসুম (৯)ও রেহান(৭) নামক Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর)

আজ মঙ্গলবার (২১ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে ব্যস্ততম এক দিন। ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে একের পর এক দারুণ ম্যাচ। Read more

লালমনিরহাটে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আহত ৪
লালমনিরহাটে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আহত ৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় আছিয়া বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি মৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন