রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) কে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেল আলীর বিরুদ্ধে। আহত রুলি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। গত বৃহস্পতিবার পুঠিয়ার কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রুলি হাসপাতালে ভর্তি হয়।রুলি জানায়, বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করে সে। তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। গত মঙ্গলবার বিকালে তার প্রেমিক পুঠিয়া সদর ইউনিয়নের ইউপির সদস্য রুবেল তাকে বিয়ে করার কথা বলে রাজশাহীতে খালার বাড়িতে নিয়ে যায়। পরে রুবেলের খালা তাদেরকে বাড়ি থেকে বের করে দিলে মঙ্গলবার রাতেই কান্দ্রা গ্রামের বাড়িতে নিয়ে আসার পর রুবেল ও তার স্ত্রী মায়া তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানায় রুলী বেগম।এদিকে রুবেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী মায়া তার স্বামীর প্রেমিকা রুলিকে মারধরের বিষয়টি অস্বীকার করে।এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই। তখন তার প্রেমিকা রুনিকে ঘরে অবস্থান করতে দেখেছি। রুনির সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি। পরে রুবেল তাকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে নিয়ে যায়। বিয়ে না করে রুলিকে মারধরের করেছে বলে জানতে পেরেছি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা

আর্জেন্টিনার হয়ে নিজ দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে Read more

কারোর চাহিদা বিবেচনায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়নি: ইসি আখতার
কারোর চাহিদা বিবেচনায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়নি: ইসি আখতার

কারোর চাহিদা বিবেচনায় শাপলা কলি যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর Read more

বিশ্বকাপের আগে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
বিশ্বকাপের আগে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার অংশ Read more

৩ নভেম্বর: নামাজের সময়সূচি
৩ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন