যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে “তারুণ্য ও উদ্দোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসব-২০২৫”। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল ১৪ এপ্রিল সারাদিনব্যাপী এই উৎসব উদযাপন করা হবে।গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য দেশাত্মবোধকগান, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, আধুনিকগান, লোকসংগীত, নাটক, আবৃত্তি, রম্য বিতর্ক, লাঠি খেলা, যেমন খুশি তেমন সাজো সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হতে যাচ্ছে। এছাড়া তরুণদের উদ্দোক্তা হতে উদ্বুদ্ধ করতে তারুণ্য ও উদ্দোক্তা উৎসব বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তববায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘তারুণ্য ও উদ্দোক্তা মেলা’র আয়োজন করেছে যবিপ্রবি প্রশাসন।উৎসবের দায়িত্বে থাকা যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান সাংবাদিকদের জানান, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানের দেশীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি জুলাই আন্দোলনের ভাবমূর্তি তুলে ধরতে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও জুলাইয়ের প্রামাণ্যচিত্র চিত্র তুলে ধরা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে তারুণ্য ও উদ্দোক্তা মেলার আয়োজন করেছি। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ৩০-৩৫ টি স্টল বানানো হয়েছে , যেখানে বিক্রি হবে দেশীয় পণ্য সহ বিভিন্ন দেশীয় খাবার এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সফল উদ্যোক্তা শিক্ষার্থীদের মাধ্যমে নতুন উদ্দোক্তা ও শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন থাকবে। পহেলা বৈশাখে প্রতিবারই রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তবে এবার গাজায় ইসরাইলি নির্মমতায় মানবিক দিক বিবেচনা করে ক্লাব প্রতিনিধিদের সাথে পরামর্শ করে গাজার মানুষের প্রতি সমবেদনা জানাতে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা
ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে। তবে, তিনি এখনও জনসমক্ষে আসেননি। রোববার (২৯ মার্চ) এ Read more

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত
স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ Read more

মাত্র ১ হাজার টাকার পুঁজিতে ৮৮ বছরের বৃদ্ধের জীবনযুদ্ধ
মাত্র ১ হাজার টাকার পুঁজিতে ৮৮ বছরের বৃদ্ধের জীবনযুদ্ধ

সন্ধায় ক্লান্ত ঘামে ভেজা শরীর নিয়ে হাঁটছেন এক ফেরিওয়ালা। মাঝে মাঝে থেমে থেমে গামছা দিয়ে শরীরের ঘাম মুছার চেষ্টা করছিলেন। Read more

দিন-দুপুরে ফের সাভারে বাসে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট
দিন-দুপুরে ফের সাভারে বাসে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

সাভারে ঢাকা গামী চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে Read more

অধিকাংশ ফৌজদারী অপরাধ জমি বিরোধে ঘটছে
অধিকাংশ ফৌজদারী অপরাধ জমি বিরোধে ঘটছে

দেওয়ানী ছাড়াও বর্তমানে ফৌজদারি যত অপরাধ সংগঠিত হচ্ছে, বেশিরভাগ জমি সংক্রান্ত বিরোধে। জমি বিরোধে প্রাণহানিও ঘটছে। এসবের প্রধান কারণ হচ্ছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন