৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার পর পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৭১০টি শূন্যপদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।এতে আরও বলা হয়, মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি। যে সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্য পদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে পদসংখ্যা ৭৭৬টি।এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রিজভীর
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রিজভীর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে Read more

সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

শতবর্ষের গৌরবময় পথচলা পূর্ণ করল সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার শত বছর উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন
ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে Read more

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জুন) সংঘটিত এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন