গাজীপুরের শ্রীপুরে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত ঘটিয়ে গুমের অভিযোগ উঠেছে প্রেমিকসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগকারী নারী জানান, তিনি শ্রীপুর উপজেলার একটি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁর মেয়ে একজন এসএসসি পরীক্ষার্থী।অভিযোগে বলা হয়, প্রায় দুই বছর আগে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেহেদী হাসান (২১)। একপর্যায়ে বিয়ের প্রলোভনে মেহেদী একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে করে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মেহেদী বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তালবাহানা শুরু করে।পরবর্তীতে মেয়েটির মা অভিযোগে উল্লেখ করেন, মেহেদীর সহযোগী হিসেবে অভিযুক্তরা জয় (২৫), ইউছুফ আলী (৫৫), জুয়েল (৩৭), সবুজ (৩০) ও রানা (১৮) পরস্পর যোগসাজশে গত ১০ এপ্রিল রাত ৮টার দিকে মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।এর দুদিন পর, ১২ এপ্রিল রাত ৯টার দিকে অভিযুক্ত রানা অসুস্থ অবস্থায় মেয়েটিকে তার মায়ের বাসার সামনে ফেলে যায়। পরে জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, তাকে মাস্টারবাড়ী এলাকার একটি দোকানের সামনে থেকে তুলে নিয়ে প্রাইভেটকারে করে ময়মনসিংহের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অজ্ঞান অবস্থায় তার গর্ভপাত ঘটানো হয় এবং গর্ভের সন্তানটির মরদেহ গুম করে ফেলা হয়।এ ঘটনায় অভিযুক্ত মেহেদীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে ব্যবহার করবেন ‘গুগল পে’
যেভাবে ব্যবহার করবেন ‘গুগল পে’

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু Read more

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল
বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে Read more

লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর
লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

লেবাননের বেকা উপত্যকা অঞ্চলের অন্তত ছয়টি গ্রামের বাসিন্দাদের দ্রুত গ্রামগুলো খালি করে দিতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।গ্রামগুলো হলো- বেকা Read more

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ Read more

গাজীপুরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ!
গাজীপুরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ!

গাজীপুরের সদর উপজেলার কাশিমপুরের লোহাকৈর মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখল করে স্থানীয় ভূমিদস্যুরা প্লট আকারে বিক্রি করছে বলে অভিযোগ Read more

মায়ামিতে ডি পলকে পেয়ে দারুণ খুশি মেসি
মায়ামিতে ডি পলকে পেয়ে দারুণ খুশি মেসি

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন