নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দলের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে কালিয়া উপজেলার খাসিয়াল এবং বড়দিয়া গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় অস্ত্র (রাম দা), ২টি মোবাইল ফোন এবং নগদ ৫৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার হলেন- পুটিমারী গ্রামের আকাশ, খাসিয়াল গ্রামের আকবার উদ্দিন, হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম, ছেলে নাঈম বিশ্বাস, বড়দিয়া গ্রামের রফিকুল ইসলাম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর নিয়মিত টহল দল উপজেলার সালামাবাদ-বড়দিয়া-খাসিয়াল-জয়নগর রোডে টহলরত অবস্থায় পুটিমারী বাজারের পাশে একটি স্কুলের ফ্যান চুরি করার সময় আকাশ নামে একজন চোর গ্রামবাসীর কাছে ধরা পড়ে। পরে গ্রামবাসী চোরকে সেনাবাহিনী টহল দলের কাছে হস্তান্তর করে। চোরকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে চুরি করা ফ্যান বিক্রি করে দিয়ে সে গাঁজা সেবন করবে। তারপর সে আকবর নামে এক মাদক ব্যবসায়ীর নাম বলে এবং তার বাড়িতে নিয়ে যায়।সেনাবাহিনীর টহল দল মাদক ব্যবসায়ী আকবর উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় অস্ত্র (রাম দা), নগদ ৩৩ হাজার ২০০ টাকা উদ্ধার করে। এসময় তার সহোযোগি হাসমত বিশ্বাস তার স্ত্রী বিনা বেগম ছেলে নাঈম বিশ্বাসকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে রফিকুল নামে এক ব্যক্তির কাছ থেকে এই সকল মাদক সংগ্রহ করে বলে স্বীকার করে। পরবর্তীতে সেনাবাহিনী টহল দল মাদক ব্যবসায়ী আকবরকে নিয়ে বড়দিয়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২১ হাজার টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করে। রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে রাতে দুইজনের কাছে ১০ হাজার টাকা এবং ৯৫০০ টাকায় ইয়াবা বিক্রি করেছে। পরে অভিযান শেষে মাদক ব্যবসায়ী এবং সহযোগিসহ ৬ জনকে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।,এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস

চট্টগ্রামের সাতকানিয়ায় বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. আজিজ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এই গুরুতর অপরাধের বিচার Read more

প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ
প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ

২০২৪ সালের ৫ আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তরালে চলে যান। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন, এরপর আবার আড়ালে। Read more

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে Read more

১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন, বাড়ছে যত
১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন, বাড়ছে যত

‘বিশেষ সুবিধার’ আওতায় আগামী ১ জুলাই থেকে বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড-১০ Read more

বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য
বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম ০.৮ শতাংশ কমেছে, যা এপ্রিলের তুলনায় উল্লেখযোগ্য। এই Read more

ফোনে অশ্লীল বার্তা পাঠালে ২ বছর জেল ও দেড় কোটি টাকা জরিমানা
ফোনে অশ্লীল বার্তা পাঠালে ২ বছর জেল ও দেড় কোটি টাকা জরিমানা

ফোনে কাউকে অশ্লীল, অশোভন বার্তা পাঠালে হতে পারে দুই বছরের কারাদণ্ড ও দেড় কোটি টাকা জরিমানা। আর কাউকে টেলিফোনে বিরক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন