২০২৫ এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে সিরাজুল ইসলাম নামে একজন ছাত্র জয়পুরহাট কারাগারে পরীক্ষা দিচ্ছেন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হয়। এ সময় তিনি পরীক্ষায় অংশ নেন। এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কারাগারের জেল সুপার (অতি:) আব্দুর রউফ।সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, জেলায় এবার ৩০টি কেন্দ্রে ১২ হাজার ৬০৪ জন এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র ও ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৩০টি, অনুপস্থিত পরীক্ষার্থী ১৯৪ জন ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৭টি।জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কারাগারের জেল সুপার (অতি:) আব্দুর রউফ জানান, এ মাসের ৩ এপ্রিল তারিখে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে কারাগারে আসেন শিক্ষার্থী সিরাজুল ইসলাম। আদালতের নির্দেশে বই সরবরাহ ও পড়াশোনা করার ব্যবস্থা করা হয়েছেঅ, তিনি রাজশাহী বোর্ডের শিক্ষার্থী। এছাড়াও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী স্যার জেলখানা পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল জানান, ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এপর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা বহিষ্কারও হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবলে আসছে বেগুনি ও নীল কার্ড
ফুটবলে আসছে বেগুনি ও নীল কার্ড

ভিএআর আসার পর ফুটবলে ন্যায্যতা বাড়লেও কমেনি বিতর্ক। বরং সিদ্ধান্ত নিতে দেরি, খেলায় ছন্দ হারানো; এসব নিয়ে অভিযোগ বেড়েই চলেছে। Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বানিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, একক আধিপত্য বিস্তারসহ নানান অভিযোগ তোলে নওগাঁয় জেলা Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জের মূল সড়ক
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জের মূল সড়ক

কয়েকদিনের টানা ভারী বর্ষণে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ বাজার থেকে দেওয়ানগঞ্জ বাজার মেইন রোডের সরদারপাড়া এলাকায় একটু বৃষ্টি হলেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন