দুর্নীতির দায়ে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ১৮ ও তার স্বামীর ৪ ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৩৭১ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষে পৃথক দুটি আবেদনে তাদের সম্পদ ফ্রিজ চাওয়া হয়। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।দীপু মনির ব্যাংক হিসাব ফ্রিজের আবেদনে বলা হয়, আসামি ডা. দীপু মনি, তৈমুর নাওয়াজ ও জাওয়াদুর রহিম ওয়াদুদ নামীয় অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন এবং অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব সম্পদ ফ্রিজ করা আবশ্যক। অন্যদিকে দীপু মনির স্বামী তাওফিক নেওয়াজের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদনে বলা হয়, আসামি তাওফিক নেওয়াজের ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেন হয়েছে। অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে সম্পদসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা
ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকাসহ Read more

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য Read more

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ল বাস, বহু হতাহতের শঙ্কা
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ল বাস, বহু হতাহতের শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার Read more

এসপি-প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বারস্থ শিক্ষিকা হত্যার বাদীপক্ষ, যা জানাল পুলিশ
এসপি-প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বারস্থ শিক্ষিকা হত্যার বাদীপক্ষ, যা জানাল পুলিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে দ্রুত রিমান্ডে নিয়ে Read more

রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক
রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন