ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মুরাদুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি সেজামুড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।নিহতের স্বজনরা জানান, গতকাল বিকেল ৫টার দিকে নিজের ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান মুরাদ। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য তাকে সীমান্ত থেকে ধরে নিয়ে বেধরক মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ সীমান্তের ভেতরে ফেলে রেখে যায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা তাকে সীমান্ত থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।পরবর্তীতে, রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘মুরাদ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিল। কি কারণে সীমান্ত অতিক্রম করেছিল তা স্পষ্ট নয়। পরিবারের অভিযোগ বিএসএফ তাকে নির্যাতন করেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল
মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। Read more

কঙ্গোতে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ৩০ জনের মৃত্যু
কঙ্গোতে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ৩০ জনের মৃত্যু

মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যায় ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৪ Read more

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল ‘ইংরেজি নববর্ষ’ Read more

পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু
পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। তাদের মধ্যে অন্তত ১৩ Read more

পাকুন্দিয়ায় এসিল্যান্ড, ওসি, সাংবাদিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
পাকুন্দিয়ায় এসিল্যান্ড, ওসি, সাংবাদিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে আহবায়ক কমিটি করায় Read more

নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন