পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। তাদের মধ্যে অন্তত ১৩ জন একটি জরাজীর্ণ ভবনের ছাদ ধসে মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) রাতে করাচির বিভিন্ন অংশে বয়ে যাওয়া প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের সময় তাদের মৃত্যু হয়।সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ মাওয়াছ গোঠে একটি ভবন ধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে করাচির বালদিয়া টাউনের সাজ্জান গোঠ এলাকায়। সেখানে একটি ভবনের দেয়াল ধসে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। হতাহতদের করাচি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এছাড়া কোরঙ্গী ৫ নম্বর এলাকায় গাছ পড়ে এক ব্যক্তি মারা গেছেন। অন্যদিকে ক্লিফটনের ড্রাইভিং লাইসেন্স শাখার কাছে গাছ উপড়ে পড়ে এক নারী নিহত এবং দুজন আহত হয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান
আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আবিদের স্ট্যাটাস
ওসমান হাদি গুলিবিদ্ধ: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আবিদের স্ট্যাটাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সামাজিক Read more

বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫
বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে Read more

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে মো. হান্নান (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন