কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে আহবায়ক কমিটি করায় এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করলেও বিষয়টি আজ রবিবার (০৬ জুলাই) দুপুরে জানা যায়।মামলায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকারকে প্রধান আসামি করে উপজেলা কৃষি কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাকুন্দিয়া থানার ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তিন জন সাংবাদিকসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।জানা যায়, বর্তমানে এই ঈদগাহের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার ফান্ড রয়েছে। ঈদগাহটির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। বেশ কিছুদিন যাবত স্থানীয় মুসল্লিরা পরিচালনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছে। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সহকারী কমিশনারকে দায়িত্ব দেন। গত (২৬ মে) সহকারী কমিশনার (ভূমি) ঈদগাহ পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করে উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলমকে আহবায়ক করে ২৬ জনকে দিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সাবেক কমিটির সদস্যরা নতুন আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে আহবায়ক কমিটি বাতিল চেয়ে এবং সাবেক কমিটি পুনর্বহাল চেয়ে আহবায়ক কমিটির ২৬ জনকেই বিবাদি করে একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘সাবেক কমিটির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ পাওয়ায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটি আহবায়ক কমিটি দেয়া হয়েছে। তাছাড়া সাবেক কমিটি দিয়ে ঈদগাহ মাঠের কার্যক্রম পরিচালনা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও আশঙ্কা ছিল। সাবেক কমিটি তদন্তে সহযোগিতা না করে উল্টো মামলা দায়ের করায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা রয়েছে মনে হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!
ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!

নেপালে কেপি শর্মা অলির সরকার পতনের পর দেশটির গেমারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ডিসকর্ডে’ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা Read more

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ২০
ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ২০

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। মঙ্গলবার (২৯ জুলাই) আঞ্চলিক Read more

দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক
দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে (অব.) কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি Read more

স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ Read more

বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল (২৫) নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত হলেন- Read more

এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম
এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম

বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও দিলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন