গাইবান্ধার ফুলছড়িতে প্রেমিকাকে নৌকায় করে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাদিকুল ইসলাম কনক (২৫) কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে সাদিকুল ইসলাম কনককে আটক করে পুলিশ।আটক সাদিকুল ইসলাম কনক ওই এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি নেসকো কোম্পানিতে কর্মরত বলে জানা যায়।ভুক্তভোগী ওই(১৯) বছরের তরুণীর বাড়ী পাশ্ববর্তী হাঁসগাড়ী গ্রামে। এ ঘটনায় ফুলছড়ি থানায় সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলার জন্য লিখিত অভিযোগ করেন তিনি।ভুক্তভোগীর অভিযোগ, ফেসবুকে কনকের সাথে তার পরিচয় হয়। সোমবার দুপুরে কনক তাঁকে বালাসিঘাটে বেড়ানোর জন্য ডাকে। এসময় ওই তরুনীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় কনক। পরে বালাসিঘাটে গেলে তাঁকে নৌকায় ঘুরতে নিয়ে যায় কনক। পরে নোকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কনক ঘটনাস্থল ত্যাগ করে।বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আয়নাল হক সাংবাদিকদের বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগে অভিযান চালিয়ে অভিযুক্ত সাদিকুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হবে। এছাড়া ডাক্তারীর পরীক্ষার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি
আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে Read more

চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি
চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনে। ঈদের রাতে খুব কাছের এক ছোট Read more

প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক প্রেমিক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার Read more

ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ

তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ Read more

পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যা, স্ত্রী আহত
পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যা, স্ত্রী আহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার (০১ মে) রাত আনুমানিক আড়াইটার Read more

মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ২০
মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২০ জনের মতো শিক্ষার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন