নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের মিলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার উত্তরাশশী মিলবাজার এলাকার জাহাঙ্গীর ইসলামের দ্বিতীয় ছেলে। জানা যায়, ‘নীলফামারী থানার একটি টহল গাড়ি পঞ্চপুকুর এলাকা থেকে জেলা শহরের দিকে যাওয়ার সময় মিলবাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট আলিফকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের গাড়িটির চালক অসচেতনভাবে গাড়ি চালাচ্ছিলেন। তাদের দাবি, ওই গাড়ির ধাক্কায় একই দিনে এলাকায় আরও কয়েকটি ছাগল ও মুরগি মারা গেছে। এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর সাঈদ বলেন, ‘শিশুটি সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাদের মির্জার সহযোগী রুমেল বিমানবন্দরে আটক
কাদের মির্জার সহযোগী রুমেল বিমানবন্দরে আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে।শনিবার (১৭ মে) ভোর রাতের Read more

ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন
ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন

কারবালায় ‘বিষাদ সিন্ধু’র তীরে প্রায় সাড়ে তেরোশো বছর আগে যে যুদ্ধে ইমাম হোসাইন ও তার সঙ্গীসাথীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, Read more

খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম Read more

বিজয়নগরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (২৬ মে) দুপুর ২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাতবর্গ Read more

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন
আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক Read more

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন