ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ডা. জাহেদুল ইসলাম। দলটির যুগ্ম সদস্য সচিব ও ভালুকার সন্তান ডা. ইসলাম গত ১৬ বছর ধরে অঞ্চলটির উন্নয়ন বঞ্চনা ও ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে আসছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে তিনি একটি সমৃদ্ধ, সুস্থ ও টেকসই ভালুকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।তরুণ বয়স থেকেই সামাজিক ন্যায়বিচার ও তরুণদের সমস্যা সমাধানে সক্রিয় ডা. ইসলাম বলেন, “ভালুকার মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে অবহেলার শিকার। আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করে এই বঞ্চনা দূর করা। আধুনিক টেকনিক্যাল প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও যুবকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। প্রতিটি ইউনিয়নে মানসম্মত হাসপাতাল, মাতৃসদন ও কমিউনিটি ক্লিনিকের প্রসার। কৃষকদের জন্য ন্যায্য মূল্য, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। প্লাস্টিক ও পানি দূষণ রোধ, সবুজ বলয় তৈরিসহ টেকসই নগর পরিকল্পনা। ই-গভর্নেন্সের মাধ্যমে সেবা সহজীকরণ, ফ্রিল্যান্সার প্রশিক্ষণ ও প্রযুক্তি খাতের উন্নয়ন।ডা. জাহেদুল ইসলাম বলেন, স্বচ্ছতা ও জনমতের প্রতিফলনের ওপর “প্রশাসন হবে জনগণের সেবক, দুর্নীতি নয়। তাঁর পরিকল্পনায় টেকসই সড়ক, নিরাপদ পানি ও বিদ্যুৎ সুবিধার প্রসারও উল্লেখযোগ্য। ভালুকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সকলের সমর্থন কামনা করছি। এবারই সময় পরিবর্তনের। জাগ্রত হোক ভালুকার মানুষ, গড়ে উঠুক উন্নয়নের মডেল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

অটিস্টিক প্রাইড ডে: বেড়ে উঠুক আগামীর শিশু
অটিস্টিক প্রাইড ডে: বেড়ে উঠুক আগামীর শিশু

অটিস্টিক এক ধরনের মানসিক বিকাশজনিত সমস্যা। অটিজম একটি রোগ মাত্র। যা চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সম্ভব। সাধারণত জন্মের প্রথম ৩ Read more

টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১
টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে গড়ে উঠা মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালা থেকে মুক্তিপণ আদায়ের জন্য ধরে নিয়ে যাওয়া ৬ Read more

নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

গত এক দশক ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ যেন এক অমীমাংসিত ধাঁধা। বাইরের দল তো বটেই, ঘরের ছেলেদেরও রীতিমতো ঘাম Read more

বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শারফুদ্দীন মাহমুদ খান (৫০) নামের এক দলিল লেখক ও বিএনপি নেতা নিহত হয়েছেন। রবিবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন