কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে গড়ে উঠা মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালা থেকে মুক্তিপণ আদায়ের জন্য ধরে নিয়ে যাওয়া ৬ জিম্মিকে উদ্ধার করেছে। এ সময় বেশ কয়েকটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ পাচারকারীচক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয় বিজিবি।বিজিবি জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) গোপন সংবাদের তথ্য অনুযায়ী সকাল ৬ টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন রাজারছড়া এলাকাসংলগ্ন গহীন পাহাড়ে এই সাঁড়াশি অভিযানটি পরিচালনা করে বিজিবি।বিজিবির তথ্য মোতাবেক অভিযানের চিত্র দেখার জন্য গণমাধ্যমকর্মীদের একটি দল সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌছান।এরপর বিজিবির সাঁড়াশি অভিযানে গহীন পাহাড়ে তৈরি করা পাচারকারীচক্রের গোপন আস্তানা ধ্বংস করে দেওয়ার চিত্র, ৬ জিম্মিকে উদ্ধার ও বেশ কয়েকটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ পাচারকারীচক্রের এক সদস্যকে আটক করার সত্যতা পাওয়া যায়।আটক মোহাম্মদ রুবেল (২২) টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে।জব্দ করা অস্ত্রের মধ্যে দেশীয় তৈরি ৪টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ছুরি, ১টি বটি রয়েছে। জিম্মি দশা থেকে উদ্ধার ৬ জনের মধ্যে ১ জন রোহিঙ্গা রয়েছেন।এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মানবপাচারকারীচক্রের একটি গ্রুপ বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজারছড়া এই গহীন পাহাড়ী এলাকায় জিম্মিদের ধরে এনে গোপন আস্তানায় অস্ত্রের মুখে বন্দি করে রাখার পর অমানবিক নির্যাতন করে মুক্তিপণ আদায় করে। আবার সুযোগ বুঝে রাতের অন্ধকারে আন্তর্জাতিক মানবপাচারকারীচক্রের সহায়তায় জিম্মিদের অবৈধ পন্থায় সাগর পথে মালয়েশিয়ায় পাচার করে দেয়। সে তথ্য অনুযায়ী বিজিবি সৈনিকরা রাজারছড়া এই গহীন পাহাড়ি এলাকায় ভোর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টার সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ৬জন জিম্মিকে উদ্ধার ও অস্ত্র-গুলিসহ রুবেল নামে এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।’তিনি বলেন, ‘অভিযান টের পেয়ে বেশ কয়েকজন মানবপাচারকারী কৌশলে পালিয়ে যায়। তাদেরকে চিহ্নিত করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’ মানবপাচারে জড়িত অপরাধীদের ধরতে বিজিবির চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, ‘উদ্ধার জিম্মিদের স্বীকারোক্তী অনুযায়ী ছদ্মনাম ব্যবহার করে আড়ালে থাকা পলাতক মানবপাচারকারীচক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পাশাপাশি উদ্ধারদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।‘ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর-৪ সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রার্থিতা পুনর্বহালের Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (৭ Read more

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার Read more

মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব
মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব

মধ্যপ্রাচের জেদ্দা থেকে সূদুর মার্কিন মুলুকের ফ্লোরিডা— দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কিংবা চেজ স্টেডিয়াম, সময়টা Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি
ডোনাল্ড ট্রাম্প নোবেল না পাওয়ার কারণ জানাল নোবেল কমিটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তিনি নোবেলের কথা বলেছেন। কিন্তু এ বছর নোবেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন