বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শারফুদ্দীন মাহমুদ খান (৫০) নামের এক দলিল লেখক ও বিএনপি নেতা নিহত হয়েছেন। রবিবার (০১ জুন) রাতে পৌর এলাকার বেলঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জামান উজ্জ্বল জানান, ভাটরা ইউনিয়নের বিলসা বেলঘড়িয়া গ্রামের দলিল লেখক শারফুদ্দীন মাহমুদ খান নন্দীগ্রামে তার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর এলাকার বেলঘড়িয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, শারফুদ্দীন মাহমুদ খান ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ঘটনা শোনার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু Read more

বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন
বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। এ বছরের 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়' Read more

ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা
ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা

আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে Read more

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় ৩ বছর করে সশ্রম Read more

ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১২ এপ্রিল) সকালে পৌরসভার ১ Read more

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক
পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।ঐ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন