দিনাজপুরের বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঘর ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে নিঃস্ব হয়েছে ব্যবসায়ী সনাতন ধর্মাবলম্বী এক (হিন্দু) পরিবার। অগ্নিকান্ডে ৩টি ঘর , ১টি ঠাকুর ঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে অন্তত প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই পরিবারের।শনিবার (৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রতন শাহা (৫৬) পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) এলাকার মৃত রবি শাহার ছেলে।এঘটনায় বিরামপুর ফাইয়ার সার্ভিসসের মো.সজল হোসেন নামে এক ফায়ার ফাইর্টাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ আব্দুল আজিজ।বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী  ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।জানা যায়, মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে ছিলেন রতন শাহা। মেয়ের বিয়েতে বাজার সদয় করবে বলে। কিন্তু ভ্যাগের কি নির্মম পরিহাস শনিবার বেলা ১২ টার দিকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হওয়া পরিবারের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী এস আর বাস কাউন্টারে আগুন লেগে যায়। এতে ওই বাস কাউন্টারের আসাবপত্র পুড়ে যায়। আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয় কাউন্টার মালিকের।বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক বলেন, বেলা ১২ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সনাতন ধর্মাবলম্বী এক (হিন্দু) পরিবারের বসতবাড়ি আগুন লেগেছে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। জানতে পারি বসতবাড়ির রান্নাঘওে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। এতে ওই পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রতন শাহা তার মেয়ে অনামিকার শাহার বিয়ের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলেছিলেন সেই টাকাও পুঁড়ে গেছে।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৩ Read more

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি
২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি

দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী Read more

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে Read more

মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল
মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। Read more

সীতাকুণ্ডে নকল ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা
সীতাকুণ্ডে নকল ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর আব্দুল্লা ঘাটা এলাকায় নকল অবৈধ ক্যাবল কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেন র‍্যাব-৭। সোমবার (২১ জুলাই) দুপুরের অভিযানে Read more

কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে খুলনায় পৌঁছান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন