চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর আব্দুল্লা ঘাটা এলাকায় নকল অবৈধ ক্যাবল কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেন র‍্যাব-৭। সোমবার (২১ জুলাই) দুপুরের অভিযানে এই নকল কারখানার সন্ধান মেলে। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের মালিককে ৮ লক্ষ টাকা জরিমানা করেন।র‍্যাবের ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাঘাটা পশ্চিমে হযরত খান জাহান আলী ক্যাবল নামে একটি ক্যাবল কারখানা কয়েক বছর পূর্বে চালু করেছিলেন আবুল হাসান নামে এক ব্যক্তি। দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে এ ক্যাবল বাজারজাত করা হতো বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাবের অভিযানিক দল গোপন তথ্য নিশ্চিত হয়ে এই কারখানাটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।লেফট্যানেন্ট কর্ণেল হাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ ক্যাবল তৈরির কারখানার বৈধ কোনো কাগজপত্র নেই। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল লঘু ব্যবহার করে এই ক্যাবলগুলো বাজারজাত করা হতো। প্রতিষ্ঠানের মালিককে আট লক্ষ টাকা জরিমানা করা হয়েছে’।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার Read more

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৪৯১

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার Read more

কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ

আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি Read more

মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা

বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসার ভবন পাকা করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য Read more

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব
যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব

এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।গতকাল Read more

হঠাৎ নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম
হঠাৎ নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রবিবার (৯ নভেম্বর) থেকে নিখোঁজ। তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা গেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন