দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে যাতে মাঠ দখলে রাখা যায়।দেশের ৮টি বিভাগের ৩০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার রাতে শেষ হয়েছে। হাইকমান্ড প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে এবং দলীয় ঐক্য রক্ষা করার নির্দেশ দিয়েছে। শীর্ষ নেতারা বলছেন, ঐক্য বিনষ্ট হলে দল সংকটে পড়বে এবং কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতাকর্মীদের এককথায় অনুরোধ করেছেন, ঐক্য ধরে রাখতে হবে এবং ধানের শীষের ইমেজ সজাগভাবে রক্ষা করতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, সকলকে তার পক্ষে কাজ করতে হবে।বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিভেদ ঠেকানো এবং সতন্ত্র প্রার্থী যাতে না হয়, তা নিয়েই হাইকমান্ড বৈঠক করেছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেওয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবনের জন্য একটি লড়াই, খায়রুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান
জীবনের জন্য একটি লড়াই, খায়রুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান

রাজশাহীর বাগমারা উপজেলার ছোট্ট গ্রাম জাঙ্গালপাড়ায় বাস করতেন মোঃ খায়রুল ইসলাম। জীবন ও জীবিকার জন্য নিরলস পরিশ্রম করতেন তিনি। একসময় Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৪ জন হাসপাতালে ভর্তি Read more

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি Read more

অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ
অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা Read more

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় একদিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন