বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। মনিরুল ইসলাম মনির বরগুনা সদর উপজেলার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।বিষয়টি নিশ্চিত করেন বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান।বরগুনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনসাতলী গ্রামের মুসলিম পাড়া থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিষোদগার করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।এছাড়া তিনি বরগুনা সদর থানার বিশেষ আইনের মামলার অভিযুক্ত আসামি বলে জানা গেছে।এ বিষয়ে বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ডেভিড হান্ট অপারেশন পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা থানার বিশেষ আইনের মামলার একজন আসামি। তাকে গ্রেপ্তারের জন্য বরগুনা থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছিল।আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি দেওয়ান জগলুল হাসান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা 
দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা 

জোরপূর্বক জমি দখলে ব্যর্থ হয়ে দ্রুত বিচার আইনে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জমির আলী খা (৬২) নামে Read more

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। রোববার Read more

ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু
ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি বাজারে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়ন (১০) নামে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

ঝিনাইদহে এইড ফাউন্ডেশনের প্রলোভনে দিশেহারা ২০০ পরিবার
ঝিনাইদহে এইড ফাউন্ডেশনের প্রলোভনে দিশেহারা ২০০ পরিবার

ঝিনাইদহ পৌর এলাকার ষাটবাড়িয়ায় অবস্থিত এ্যাকশান ইন ডেভলপমেন্ট (এইড ফাউন্ডেশন) এর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে মাসিক ও ৫ বছরে Read more

দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি

ময়মনসিংহের নান্দাইলের কৃতি ফুটবলার মিলি আক্তার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার লাভ করেছেন। যুব পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেলবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেলবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পামওয়ের তেলবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় ১২টি ড্রামভর্তি ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন