ঝিনাইদহ পৌর এলাকার ষাটবাড়িয়ায় অবস্থিত এ্যাকশান ইন ডেভলপমেন্ট (এইড ফাউন্ডেশন) এর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে মাসিক ও ৫ বছরে আমানতের টাকার ডাবল লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের পাঁয়তারার অভিযোগ উঠেছে।ঢাকা, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন স্থান থেকে এই টাকা ফেরত নিতে আসা ব্যক্তিরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। গতকাল সকালে এ্যাকশান ইন ডেভলপমেন্ট (এইড ফাউন্ডেশন) এর হেড অফিসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ধর্ণা দিতে দেখা যায়। তাদের মধ্যে সদর উপজেলার বিষয়খালী গ্রামের বৃদ্ধ সামাদ সরদার। তার স্ত্রী শাহার বানুর নামে ২০১৮ সালে বিষয়খালী ব্রাঞ্চে মাসিক লভ্যাংশে দেড় লাখ টাকা আমানত রাখেন।২০২২ সালে ওই ব্রাঞ্চে শাহার বানুসহ ওই এলাকার অনেকের আমানতের টাকা তাদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে শাখা অফিস বন্ধ করে চলে আসে। তার কিছুদিন পর টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে অসুস্থ শাহার বানু মারা যান। তারপর থেকে শাহার বানুর স্বামী বৃদ্ধ সামাদ সরদার হেড অফিসে আমানতের মূল টাকা নিতে এসে প্রায়ই হয়রানির শিকার হন। এভাবে বিষয়খালী গ্রামের রেহেনা খাতুন ২ লাখ টাকা রেখেছিলেন। বর্তমানে রেহেনা ঝিনাইদহ সদর হাসপাতালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। টাকার অভাবে সুচিকিৎসা না পাওয়ায় তার জীবন এখন মৃত্যুর মুখে। অসুস্থ রেহেনা সাংবাদিকদের মাধ্যমে তার আমানতের টাকা ফেরত পাওয়ার দাবি জানান।অনুসন্ধানে জানা যায়, ১৯৯২ সালে সমাজ সেবার মাধ্যমে এ্যাকশান ইন ডেভলপমেন্ট (এইড) নামে প্রতিষ্ঠা লাভ করে। প্রথম দিকে সুনামের সাথে চালালেও পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় মোট ২৬ টি শাখা অফিসে ক্ষুদ্র ঋণ চালু করে। একই সাথে অভিনব কায়দায় মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করে। মানুষের বিশ্বাস অর্জন করার জন্য ৫ বছরে আমানতের দ্বিগুণ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম চেক প্রদানের মধ্য দিয়ে অধিকাংশ শাখা থেকে ওই এলাকার সাধারণ মানুষকে এ প্রলোভনে ফেলে। এভাবে করে প্রতিষ্ঠানটি প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছে।ভুক্তভোগী সামাদ সরদার জানান, ‘আমি সকালে অফিসে আসি। কিন্তু অফিস চালু থাকলেও আমার সাথে কেউ কোন কথা বলেন না। নিরুপায় হয়ে এই বৃদ্ধ বয়সে প্রায়ই এসে ফিরে যেতে হচ্ছে।’ তিনি আরও জানান, ‘এই প্রতিষ্ঠানের বিষয়খালী শাখায় আমার স্ত্রী শাহার বানুর নামে দেড় লাখ টাকা রাখা ছিল। বৃদ্ধ বয়সে এখান থেকে যে টাকা পাওয়ার জন্য রেখেছিলাম তা তো পায়ইনি বরং টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার স্ত্রী হয়ে মারা গেছেন।’ডাকবাংলা শাখায় শাহিনা আক্তার নামে এক নারী ১০ লাখ টাকা মাসিক লভ্যাংশে রেখেছিলেন। তিনি জানান, ‘তার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। কোর্টে মামলা দিয়ে বিচারের দিন গুণছেন।’ একই শাখায় হাসি নামে এক নারী ২ লাখ টাকা ৫ বছরের চুক্তিতে রেখে একের পর এক দিন গুনছেন। এছাড়াও ওই ব্রাঞ্চের শিউলি খাতুন ৫ লাখ টাকা দিয়ে টাকা ফেরত পাননি। হরিণাকুন্ডু শাখায় মনোরা খাতুন ও জার্মান আলীসহ বেশ কয়েকজন বর্তমানে হেড অফিসে ধর্ণা দিচ্ছেন।এছাড়াও ঝিনাইদহ সদর শাখায় মিরা ১৪ লাখ, সাধন ১ লাখ বিশ হাজার, হারুন মাস্টার ১৪ লাখ, সদরের হলিধানী শাখায় জয়নাল ২ লাখ ২০ হাজার, নাজমা ১ লাখ ৫০ হাজার, জেলার কোটচাদপুর শাখায় ইব্রাহীম মন্ডল ৫ লাখ, মিনুবালা ৩ লাখ টাকা পাবেন। তারা প্রত্যেকে টাকা ফেরত পাওয়ার দাবি জানান।ঝিনাইদহ শহরের বাসিন্দা নাসের হাসান জানান, ‘এইড ফাউন্ডেশনের মাধ্যমে প্রতারণার শিকার শতশত মানুষ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ঝিনাইদহ আদালতসহ বিভিন্ন আদালতে ৫০টির অধিক মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি জনগণের সাথে প্রতারণা করলেও এইডের বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা নিচ্ছেন না কর্তৃপক্ষ।’এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘অনেকে টাকা পায় এটি সত্য। অনেকের কমবেশি করে দেওয়া হচ্ছে। প্রত্যেকেরই টাকা তারা পর্যায়ক্রমে ফেরত পাবেন।’জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের বলেন, ‘এইড ফাউন্ডেশনের বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আভাস, কালিয়াকৈরে চাপ বাড়ছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আভাস, কালিয়াকৈরে চাপ বাড়ছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার উপর দিয়ে চলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঈদের Read more

মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান
মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরায় তাকে অভ্যর্থনা জানাতে যাওয়া সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন Read more

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের Read more

যাত্রা পথে পরিচয়, অপহরণ করে মুক্তিপণ দাবি
যাত্রা পথে পরিচয়, অপহরণ করে মুক্তিপণ দাবি

কিশোরগঞ্জের ভৈরবে অন্তর আহমেদ জয়ী (২৬) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।  শনিবার(১৯ এপ্রিল) রাতে পৌর শহরের চণ্ডিবের এলাকায় Read more

ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু
ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যু এবং সেই শোক সইতে না পেরে বাবারও মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদয়বিদারক এই Read more

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন