চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে আকতার জাহান (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের মনির বাপের ভিটায় এ ঘটনা ঘটে। এদিকে স্ত্রী মৃত্যুর সাথে সাথে হাসপাতাল থেকে পালিয়েছে তার স্বামী।আকতার জাহান ওই এলাকার সোলেমান রুবেলের মেয়ে ও ২ সন্তানের জননী। হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের পরপরই বিষ পানের একজন রোগী নিয়ে আসে রোগীর স্বজনরা এবং দ্রুত যাবতীয় ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হয়। পরক্ষণে নিয়মিত চিকিৎসার জন্য বেডে নেওয়ার পথে হঠাৎ লুটিয়ে পড়ে এবং সেখানেই মারা যায়।স্থানীয়রা জানিয়েছে, রোগী মারা যাওয়াতে তার স্বজনরা উত্তেজিত হয়ে রোগীর সাথে আসা শাশুড়িকে মারধর করে, সেটা দেখে স্বামী পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে, তবে নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আকতার জাহান নামের এক গৃহবধূর লাশ থানা হেফাজতে আনা হয়েছে, লাশ রেখে স্বামী পালিয়ে যাওয়াতে বিষয়টি সনাদেহজনক মনে হচ্ছে।ময়না তদন্ত রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে, পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?
মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কেবল একটি প্রাকৃতিক বা কারিগরি বিপর্যয় নয়, এটি আমাদেরকে জাতিগত বিবেক ও মানবিকতা Read more

এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়

গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। গত সপ্তাহের শেষ দিক থেকেই এ হামলা আরও জোরদার করেছে দেশটির Read more

দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবো, ভাবিকে বলেছিলেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম
দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবো, ভাবিকে বলেছিলেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক তরুণ Read more

অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার, কিছুটা স্বস্তি মুরগিতে
অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার, কিছুটা স্বস্তি মুরগিতে

স্বস্তি ফিরছে না রাজধানীর বাজারে। সরবরাহে কোনো সংকট না থাকলেও, নাগালে আসছে না সবজি। শীতকালীন সবজির মৌসুম শেষ হতে না Read more

‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?
‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন একদা বলেছিলেন, ‘যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না—সব Read more

ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন উপজেলা ছাত্রদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন