ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পামওয়ের তেলবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় ১২টি ড্রামভর্তি ১৫ লক্ষাধিক টাকার পামওয়েল ও ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি গাড়ী উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে মো. আলম (৩২), নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো. হেলালুজ্জামান (৩২), জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (৩৫)।মঙ্গলবার (০৬ মে) দুপুর ১টার দিকে জেলার শ্রীনগর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি জানান, জেলা পুলিশের একাধিক ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ি থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে পামওয়েল ভর্তি ২৫টি ড্রাম ও ২২টি খালি ড্রাম এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেন। এছাড়া ১টি কালো রংয়ের ডাবল কেবিন ও একটি নীল রংয়ের পিকআপ উদ্ধার করেছেন।প্রসঙ্গত: গত ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে ৭৫ ড্রামভর্তি ১৩ হাজার ৯৫০ কেজি পামওয়েল বোঝাই করে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেয়। ওই দিন রাত ৯টার দিকে ট্রাকটি শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রী ছাউনির কাছে পৌঁছলে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ৬ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক থামায়।এসময় ডাকাতরা চালক মো. রাসেল (২২) ও হেলপার মো. আল-আমিন হোসেনকে (২৩) হাতকড়া পরিয়ে পিকআপে তোলে এবং জোরপূর্বক নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। এরপর ডাকাতরা পামওয়েল বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর Read more

দানব থেকে দেশের মানুষ আজ মুক্ত: রুহুল কবির রিজভী
দানব থেকে দেশের মানুষ আজ মুক্ত: রুহুল কবির রিজভী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর Read more

দেশের সামনে মোদি মুখ দেখাতে পারবেন না, রাহুল গান্ধীর হুঁশিয়ারি
দেশের সামনে মোদি মুখ দেখাতে পারবেন না, রাহুল গান্ধীর হুঁশিয়ারি

ভোটার তালিকায় কারচুপি নিয়ে ভারতের রাজনীতি এখন সরগরম। এর মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভোট কারচুপির এমন প্রমাণ তার Read more

মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ, আদালতে দীপু মনি
মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ, আদালতে দীপু মনি

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতে বলেছেন, 'আমি ভেবেছিলাম কারাগার থেকে আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া Read more

গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫
গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন Read more

১ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না
১ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাজাপ্রাপ্ত আলী হাসানের (৪৫)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার গভীর রাতে তাঁকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন