জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় প্রশ্নপত্র গ্রহণ, উত্তরপত্র যাচাই এবং জালিয়াতি রোধে কেন্দ্র প্রধান ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক নির্দেশনায় এ কথা জানানো হয়।নির্দেশনায় বলা হয়, ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের সময় সঠিক কোড যাচাই করে আনতে হবে। সময়সূচির বাইরে অন্য কোনো কোর্সের প্রশ্নের প্যাকেট খোলা হলে তার দায়ভার সংশ্লিষ্ট অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির ওপর বর্তাবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, উত্তরপত্রের বান্ডেল তৈরির সময় সঠিক বিষয় ও কোর্স কোড নিশ্চিত করতে বলা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রায়ই হাজিরা পত্রে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও কোর্স কোডে ভুল পরিলক্ষিত হচ্ছে। ইনভিজিলেটরদের অবশ্যই মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করে স্বাক্ষর করতে হবে। পরীক্ষার্থীরা যাতে হল থেকে উত্তরপত্র নিয়ে চলে যেতে না পারে, সেজন্য সকল উত্তরপত্র সংগ্রহ না করা পর্যন্ত তাদের নিজ নিজ আসনে বসিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনা অনুযায়ী, ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করতে মূল কাগজপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। পরীক্ষা হলে নকল প্রতিরোধে প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা নিতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে নকল বা বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ থাকলে প্রমাণসহ গোপনীয় প্রতিবেদন জমা দিতে হবে।নিয়ম অনুযায়ী, বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষায় ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।পরীক্ষা সংক্রান্ত অপরাধের শাস্তির বিধানসমূহ নোটিশ বোর্ডে প্রদর্শন এবং সকল শিক্ষক ও পরীক্ষার্থীকে এ বিষয়ে অবহিত করতে কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি
জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন।আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে Read more

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক রাজনীতিবিদকে তার নিজ কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ওই Read more

পুঠিয়ায় প্রানিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ
পুঠিয়ায় প্রানিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি এবং কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তাদের দুর্নীতির কারণে Read more

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতকানিয়া সাংবাদিক সমিতি। মঙ্গলবার (২১ মে) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত এ Read more

ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই নিজেদের Read more

কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন