২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় অপেক্ষার প্রহর গুনছে বোর্ডটি।চলতি মাসে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরপরই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনাগ্রহ প্রকাশ করে বিসিবি। বিষয়টি জানিয়ে একাধিকবার আইসিসিকে অনুরোধ করা হয়, বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তার মন্তব্যের পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসির সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের বিষয়টি স্পষ্ট করেছে।বিসিবি জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একটি অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। তবে এই আলোচনা বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে স্থানান্তরের বিষয়ে আইসিসির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া নয়।বোর্ড আরও জানায়, তারা আনুষ্ঠানিকভাবে ভেন্যু ব্যবস্থাপনা নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে এখনো আইসিসির কাছ থেকে লিখিত বা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

সারদেশে গত সেপ্টেম্বর মাসে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬৮২ জন। এই Read more

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও Read more

জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ও স্থান প্রকাশ করল সরকার
জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ও স্থান প্রকাশ করল সরকার

বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের তারিখ, সময় ও স্থান প্রকাশ করা হয়েছে। রবিবার (০৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া Read more

বিএনপির গুলশান কার্যালয়ে এনসিপি নেতারা
বিএনপির গুলশান কার্যালয়ে এনসিপি নেতারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় Read more

বন্দরে ১০০ কোটি টাকার রাজস্ব আদায়ে চসিকের সাফল্য
বন্দরে ১০০ কোটি টাকার রাজস্ব আদায়ে চসিকের সাফল্য

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ইতিহাসে একটি মাইলফলক যোগ হলো বুধবার (১৭ এপ্রিল)। দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে ৫ মাসের মাথায় চসিক Read more

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের আনা প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ইরানের ওপর জাতিসংঘের পূর্বের সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন