মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন।আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার প্রভাবে খুব কম দেশই ফিলিপাইনের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দেশটি ৯৮ শতাংশ তেল উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে।গত তিন সপ্তাহে একাধিকবার জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে দেশটিতে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের প্রতি ‘আসন্ন বিপদের’ কথা উল্লেখ করে এক নির্বাহী আদেশে বলেছেন, ‘এই ঘোষণাটি সরকারকে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং বৃহত্তর অর্থনীতিকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণের আইনি ক্ষমতা দেবে।’এই আদেশের অধীনে জ্বালানি, খাদ্য, ওষুধ এবং অন্য অত্যাবশ্যকীয় পণ্যের বিতরণ তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।সরবরাহ জোরদার করার জন্য সরকারকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য ক্রয় করার ক্ষমতাও দেওয়া হয়েছে আদেশে। আদেশটির মেয়াদ এক বছর।আজ দেশটির জ্বালানিমন্ত্রী শ্যারন গেরিন বলেছেন, ফিলিপাইনের কাছে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটাক্ষ সহ্য করে ফিলিস্তিনের পক্ষে অটল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
কটাক্ষ সহ্য করে ফিলিস্তিনের পক্ষে অটল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

কিছু দিন আগেই ভারতের মুম্বাইয়ে ফিলিস্তিনের পক্ষে একটি সভার প্রচার করে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এতে Read more

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ
শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে অবিলম্বে Read more

সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের Read more

বিশ্ব ডিম দিবস আজ
বিশ্ব ডিম দিবস আজ

আজ (শুক্রবার) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশনের (আইইসি) সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার এ Read more

রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!
রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন